• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু,চলছে তদন্ত সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত

এলপি গ্যাসের ওপর ভ্যাট কমাল সরকার

বাংলা সময় ডেস্ক / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্পখাত এবং গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য্য পণ্য এলপি গ্যাসের এই ভ্যাট ও আগাম কর  ৩০ জুন পর্যন্ত  প্রত্যাহার করেছে সরকার।

 

এলপি গ্যাসের বাজার স্থিতিশীল এবং জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জনস্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এর আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে, সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৬ ফেব্রুয়ারি পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। তবে এলপিজি আমদানি পর্যায়ে আগের ৭.৫ শতাংশ ভ্যাট রয়েছে।

আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ পূর্বক স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পরে স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজিত হয় তার ওপর কোনো ভ্যাট কার্যকর রইলো না। প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে পূর্বের তুলনায় ভোক্তা সাধারণের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd