• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৯ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমেছে।

আব্বাস আরাগচি জানান, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করতে হবে।

ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইরান এইমাত্র ঘোষণা করেছে যে তাদের প্রণালী (হরমুজ) পুরোপুরি উন্মুক্ত এবং যাতায়াতের জন্য প্রস্তুত। ধন্যবাদ!

তবে তিনি হুঁশিয়ারি দিয়ে এও বলেছেন, তেহরানের সঙ্গে স্থায়ী কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। হিজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার একটি প্রধান শর্ত ছিল। ইরান এর আগে গত ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রণালীটি প্রায় বন্ধই রেখেছিল।

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যেখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। দীর্ঘ উত্তেজনার পর এই প্রণালী খুলে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফেরার আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd