• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মায়াবী রূপে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ছাড়াও খালি পেটে কাঁচাহলুদের যত স্বাস্থ্য উপকার মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: মন্ত্রী জিজ্ঞাসাবাদের পর নুসরাতের পোস্ট, নতুন করে আলোচনা হত্যাচেষ্টার পর ইরান যুদ্ধ নিয়ে অবস্থান জানালেন ট্রাম্প বিমানের পরিচালনা পর্ষদে ব্যারিস্টার নাসির উদ্দিন মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ১ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪ ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প হামলাকারী কি ইরান-যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? যা বললেন ট্রাম্প প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহণ, কোন রুটে ভাড়া কত ? ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাপানের সরকারি কর্মীরা ‘শর্টস’ পরে অফিসে যাচ্ছেন, ঘটনা কী বিশ্বে অপুষ্টি-দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পূজা চেরির বাবার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর প্রথমবার ভোট দিচ্ছে গাজাবাসীরা

নাভারণে গরিব-দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিকরগাছা প্রতিনিধি / ৫০৬ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ঝিকরগাছা প্রতিনিধি

‘ইসলামপুর বন্ধু কল্যাণ সংস্থা’র উদ্যোগে ঝরণা ক্লিনিকের সহযোগিতায় দিনব্যাপী যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার নাভারণ পুরাতন বাজারে সকাল থেকে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের এসব ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইসলামপুর,ঢাকাপাড়া, কুন্দিপুর, বাইশা, চান্দেরপোল, গোডাউন, কলাগাছিসহ আশপাশের এলাকা থেকে আসা প্রায় ৩ শতাধিক গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উক্ত মেডিকেল ক্যাম্পে যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখেছেন তারা হলেন- ডাঃ রাসেল বাবু: এমবিবিএস, সিসিজিপি, পিজিটি (মেডিসিন এন্ড অর্থোপেডিক্স), এফসিপিএস-এফপি। তিনি ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)-এর একজন অভিজ্ঞ চিকিৎসক। তিনি বাত ব্যথা, গিরা ব্যথা, প্যারালাইসিস, স্নায়ু ও স্পাইন রিহ্যাব বিষয়ে রোগীদের চিকিৎসা প্রদান করেন। ডাঃ সোনিয়া আক্তার: এমবিবিএস (আরইউ), পিজিটি (গাইনী এন্ড সিএমইউ), ডিএমইউ (আল্ট্রাসাউন্ড)। তিনি স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় বিশেষ অভিজ্ঞ। এছাড়াও সেবা প্রদান করেন ডাঃ নূর জাহান (মুক্তি)।

চিকিৎসকরা অত্যন্ত যত্ন সহকারে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। ক্যাম্প শেষে চিকিৎসকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামপুর বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস।

সংগঠনের নেতৃবৃন্দ  বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন।

স্থানীয় এলাকাবাসী এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd