• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

যশোর প্রতিনিধি  / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
প্রতীকী ছবি

যশোর প্রতিনিধি 
যশোরের চৌগাছা ও মণিরামপুর উপজেলায় বজ্রাপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর বৃষ্টিসহ বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়েছে। তারা হলো, চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে কৃষক আবু তাহের (৪৫) এবং মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের বাবর আলীর ছেলে কৃষক লুৎফর রহমান (৬৫)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে ধানক্ষেতে কাজের উদ্দেশ্যে মাঠে যান কৃষক আবু তাহের। এর কিছুক্ষণ পর থেকেই আবহাওয়া খারাপ হয় এবং বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হতে থাকে। এক দেড় ঘণ্টা আবহাওয়া খারাপ থাকার পর আবার স্বাভাবিক হয়ে যায়। তবে, সন্ধ্যা পর্যন্ত কৃষক আবু তাহের বাড়িতে না ফিরলে স্বজনরা খুঁজতে খুঁজতে ধানক্ষেতের আইলে তার লাশ পড়ে থাকতে দেখে। স্বজনদের ধারণা, দুপুরে তিনি বজ্রপাতে নিহত হন।
চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন
এদিকে শাহাপুর গ্রামের স্থানীয়রা জানান, দুপুরে ঝড়ের সাথে সাথে বৃষ্টি হচ্ছিল। এসময় লুৎফর রহমান বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কৃষক লুৎফর রহমানের প্রতিবেশি শাহাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম লুৎফর রহমানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
মণিরামপুর থানার ডিউটি অফিসার বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd