• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও, প্রশাসনের তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

যশোর প্রতিনিধি  / ১৩৪ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যশোর শাখার উদ্যোগে দুটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার যশোর সদর উপজেলার আরবপুর এবং শহরের রেলগেট এলাকায় এই জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করানো বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জনকল্যাণে রাজনীতি করতেন। তার দেখানো পথে দল এগিয়ে যাচ্ছে। হতদরিদ্র মানুষ যারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হয়েছে। তারা কেবল আজ নয় পরবর্তী ফলোআপ চিকিৎসাও বিনামূল্যে দেবেন।
তিনি আরো বলেন, জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করলে যশোরের মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রুপ দেয়া হবে এবং সকল শ্রেণীর মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সহজ করা হবে।
আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্প দুটি চলে বিকেল ৪টা পর্যন্ত। মেডিসিন, হৃদরোগ, চক্ষু, নাক কান গলা (ENT), গাইনি, নিউরো মেডিসিন এবং চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই ক্যাম্পে অংশ নেন। ক্যাম্পে আগত প্রায় দুই হাজার রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ বিএনপি ও ড্যাব-এর স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd