• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও, প্রশাসনের তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র

যশোরে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রাণনাশের হুমকি, ভাতিজার সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

যশোরের কেশবপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে চাচার অত্যাচার, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মোঃ অহিদুজ্জামান নামে এক যুবক।আজ বুধবার (৬ নভেম্বর) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে অহিদুজ্জামান জানান, তিনি কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভোগতি নরেন্দ্রপুর গ্রামের মৃত এরফান আলী সরদারের ছেলে। তার দাদার পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে পাওয়া ৫ শতক জমি তার চাচা আবু বকর ছিদ্দিক বিক্রি করে দেন। পরে স্থানীয় সালিশের মাধ্যমে অন্য জায়গায় তাকে ৫ শতক জমি বুঝিয়ে দেওয়া হলেও এখন সেটিতে ভোগদখলে যেতে দিচ্ছেন না চাচা। বরং তাকে গালিগালাজ, মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি।
অহিদুজ্জামান অভিযোগ করেন,তার চাচা নিজেকে সাংবাদিক ও জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দেন। সম্প্রতি চাচার সঙ্গে কিছু আলোচিত ব্যক্তিও তার জমিতে গিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তাদের মধ্যে রয়েছেন জামাল বাহিনীর সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু,শামীম আক্তার মুকুল (কৃষকলীগ নেতা দ্বীন ইসলামের ছেলে), রুস্তম আলী (কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের গাড়ি ভাঙচুর মামলার অভিযুক্ত)ওতুহিন হোসেন।
তিনি আরও বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে আমি চরম আতঙ্কে রয়েছি। যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি হতে পারে।”
সংবাদ সম্মেলনে অহিদুজ্জামান যশোর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd