• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

শেখ মুজিবের হত্যাকাণ্ড নিয়ে মাহাথিরের আলোচিত মন্তব্য নিয়ে যা জানা গেল

বাংলা সময় ডেস্ক / ৩৪ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নাকি বলেছেন যে, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কারণেই বাংলাদেশ এতিম হয়ে যায়। মুসলিম উম্মাহর মধ্যে তাকে সর্বসম্মতভাবে সর্বোচ্চ নেতা হিসেবে মেনে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু তার হত্যাকাণ্ড মুসলিম উম্মাহর সেই স্বপ্নকে চূর্ণ করে দেয়।’

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড নিয়ে মাহাথির মোহাম্মদের আলোচিত মন্তব্য করার দাবিটি সঠিক নয়।

প্রকৃতপক্ষে, তিনি এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই তার নামে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্য কোনো সূত্রে মাহাথির মোহাম্মদের এমন মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট কাজী মামুনের ইউটিউব চ্যানেলে মাহাথির মোহাম্মদের একটি সাক্ষাৎকারের ভিডিওর সন্ধান পাওয়া যায়। উক্ত সাক্ষাৎকারে মাথাথির মোহাম্মদকে কাজী মামুনের প্রশ্নের প্রেক্ষিতে বলতে শোনা যায়, ‘শেখ মুজিবুর রহমান ছিলেন সেই সময়ের নেতা যখন পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে পৃথক হয়ে ‘বাংলাদেশ’ নামে নতুন দেশ গড়ে তোলে। এই অবদানের জন্য বাংলাদেশিদের তার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। পরে তাকে হত্যা করা হয়, এরপর তার কন্যা প্রধানমন্ত্রী হন।’ উক্ত সাক্ষাৎকারে তাকে বঙ্গবন্ধুর হত্যা প্রসঙ্গে এছাড়া আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৮ মার্চ রাত ২ টা ৫৪ মিনিটে উক্ত মন্তব্য সংবলিত সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এর আগেও উক্ত পেজটি থেকে একাধিকবার ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে ভুয়া মন্তব্য ও তথ্য প্রচার করতে দেখা যায়। যেগুলোর সত্যতা যাচাই করে সেসময় ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, মাহাথির মোহাম্মদ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড মুসলিম উম্মাহর স্বপ্নকে চূর্ণ করে দিয়েছে’ এমন মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd