• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধতার অনুরোধ হাইকমিশনারের

বাংলা সময় ডেস্ক / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি উত্থাপন করেন তিনি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বহুজাতিক ও বহুধর্মীয় মালয়েশিয়ার ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বহুজাতিক ও বহুধর্মীয় রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ার টিকে থাকা নির্ভর করছে ‘এক পরিবার’ হিসেবে পরস্পরকে গ্রহণ করার মানসিকতার ওপর। তিনি জোর দিয়ে বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতাই দেশের স্থিতিশীলতার মূল ভিত্তি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মালয়েশিয়ার শক্তি তার বৈচিত্র্যে, আর সেই বৈচিত্র্যকে ধারণ করার মধ্যেই নিহিত রয়েছে জাতীয় ঐক্যের ভিত্তি। তিনি বলেন, ‘আমাদের টিকে থাকা নির্ভর করে একে অপরকে একটি বৃহৎ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করার সক্ষমতার ওপর।’ বিভিন্ন প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের সময় এই সহনশীলতা ও সম্প্রীতির চর্চা আরও স্পষ্ট হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

উদাহরণ হিসেবে তিনি চীনা নববর্ষ, পঙ্গল এবং চলমান রমজানের কথা তুলে ধরেন। আনোয়ার জানান, রমজান মাসে রোজাদার মুসলমানদের কথা বিবেচনা করে একটি চীনা সম্প্রদায়ের অনুষ্ঠান আগেভাগে আয়োজন করা হয়েছিল—যা অসাধারণ সৌহার্দ্যের নিদর্শন।

হিন্দু সম্প্রদায়ের প্রতি সম্মান জানাতে তিনি থাইপূসাম উদযাপনের আনুষ্ঠানিক ধর্মীয় আচার শুরুর আগেই সেখানে উপস্থিত হয়েছিলেন বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ ধর্মীয় বিশ্বাসে অটল থেকে অন্য ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা।

 

বিদেশি দূতদের আশ্বস্ত করে আনোয়ার বলেন, বাস্তবে মালয়, চীনা, ভারতীয়, ইবান ও কাদাজানসহ বিভিন্ন জাতিগোষ্ঠী পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়েই বসবাস করছে। তিনি বলেন, এই ঐক্য ও সম্প্রীতির চেতনা অটুট রাখা মালয়েশিয়ার ভবিষ্যৎ ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইফতার মাহফিলে আরও আমন্ত্রিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই দৃঢ় হচ্ছে। মাহফিলে কূটনীতিকদের সঙ্গে পরিচয়পর্বে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা হয় হাইকমিশনারের। এ সময় অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়েও তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা দিয়ে এভাবেই বহুজাতিক মালয়েশিয়ার ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd