• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

বিশ্বের কোন দেশে রোজার সময় সবচেয়ে বেশি, আর কোথায় কম?

বাংলা সময় ডেস্ক / ৬১ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান আর ঋতুর কারণে সব দেশের মুসলমানদের রোজা রাখার সময় একই হবে না।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় দিন দশেক এগিয়ে এবার সারাবিশ্বে পবিত্র রমজান শুরু হবে আর কয়েক দিনের মধ্যেই। ভৌগোলিক অবস্থানগত কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ে পার্থক্য থাকায় বিশ্বের নানা প্রান্তে রোজা রাখার সময়ও কমবেশি হয়।

জ্যোতির্বিজ্ঞান বলছে, আগের বছরগুলোর তুলনায় এবারে বিভিন্ন দেশে রোজা রাখার সময় তুলনামূলক কম। যা হতে পারে সর্বনিম্ন সাড়ে ১১ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টা। সেই হিসেবে পৃথিবীর উত্তর গোলার্ধ্বের বাসিন্দারা চলতি বছর সবচেয়ে কম সময় ১২ থেকে ১৩ ঘণ্টার মতো রোজা রাখবেন। যা ধীরে ধীরে বাড়তে থাকবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধ্বের দেশগুলোতে রোজার সময় হবে ১৪ থেকে ১৫ ঘণ্টার মতো। যা ধীরে ধীরে কমে আসবে।

 

ইসলামিক ফাইন্ডারের তথ্য বলছে, এ বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবে নিউজিল্যান্ডের মুসলিমরা। তালিকায় এর পরপরই অবস্থান চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, সবচেয়ে স্বল্প সময়ের রোজা পালিত হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে।

আরব দেশগুলোতে রোজার সময়ক্ষণ সাড়ে ১২ ঘণ্টা থেকে ১৩ ঘণ্টার মতো। আর বাংলাদেশে এই সময় পৌনে ১৩ ঘণ্টা থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে।

ধীরে ধীরে শীতের সময়ে রমজান আসায় এবার বিশ্বব্যাপী আবহাওয়া কিছুটা শীতল থাকবে। যা রোজা পালনে স্বস্তিদায়ক। মুসলিম দেশগুলোতেও এবারের রমজান তুলনামূলক আরামদায়ক ও সুখকর হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের ভাষায়, নিরক্ষরেখা থেকে কোনো দেশ যত দূরে সেখানে দিনের দৈর্ঘ্যের তারতম্য তত বেশি হয়। তাই উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময়েও বড় পার্থক্য দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd