• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

পোলান্ডের পারমাণবিক অস্ত্র প্রয়োজন: প্রেসিডেন্ট

বাংলা সময় ডেস্ক / ৫৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

পোল্যান্ডের নিজস্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচি গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাওরোকি। ‘রাশিয়ার হামলার’ আশঙ্কার কথা উল্লেখ করে তিনি এই দাবি করেন। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো দীর্ঘদিন ধরে তথাকথিত রাশিয়ান আগ্রাসনের অজুহাতে তাদের ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি করে আসছে। তবে মস্কো এই ধরনের অভিযোগকে ‘ভিত্তিহীন আতঙ্ক’ ছড়ানো বলে প্রত্যাখ্যান করেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) পোলস্যাট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাওরোকি বলেন, তিনি ‘পোল্যান্ডের পারমাণবিক প্রকল্পে যোগদানের একজন কট্টর সমর্থক’।

পোলিশ প্রেসিডেন্ট আরও বলেন, “আমাদের এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে যাতে আমরা কাজ শুরু করতে পারি।” তবে পোলান্ড আসলেই এই প্রচেষ্টা চালিয়ে যাবে কি না, তা তিনি নিশ্চিত নন বলে জানান।

উল্লেখ্য, পোল্যান্ড ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ’ চুক্তির অন্যতম সদস্য দেশ, যারা কেবল পাঁচটি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স) দেশকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এদিকে, পারমাণবিক অস্ত্র অর্জনের আলোচনা জার্মানিতে এখন আর কোনো নিষিদ্ধ বিষয় নয়। জার্মানিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, “এই বিষয়টি জার্মানির সংবাদমাধ্যমে ক্রমবর্ধমানভাবে আলোচিত হচ্ছে এবং রাজনীতিবিদ, এমপি, সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মধ্যে এর সমর্থক বাড়ছে।” এটিতে তিনি খুবই উদ্বেগজনক একটি প্রবণতা হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, গত ডিসেম্বরে জাপানের গণমাধ্যম দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একজন সিনিয়র উপদেষ্টাকে উদ্ধৃত করে জানায়, জাপানের নিজস্ব পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কথা বিবেচনা করা উচিত। এই মন্তব্য চীনের পক্ষ থেকে তীব্র সমালোচনার শিকার হয়।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গত মাসে বলেছিলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে কিছু দেশ এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে সার্বভৌমত্ব ও আত্মরক্ষা নিশ্চিত করার একমাত্র পথ হলো পারমাণবিক অস্ত্র অর্জন।

তিনি বলেন, “বেশ কিছু দেশের সামরিক পারমাণবিক কর্মসূচি চালানোর প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে এবং কেউ কেউ এই ক্ষেত্রে গবেষণা চালিয়ে যাচ্ছে।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ছাড়াও ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। এছাড়া ইসরায়েলের কাছেও অঘোষিত পারমাণবিক সক্ষমতা রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd