• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত

বিনোদন ডেস্ক / ২০ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।

সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য এবার এই মর্যাদাপূর্ণ পদক পেয়েছেন নন্দিত নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন হানিফ সংকেত।

আপ্লুত এই শিল্পী তার এই বিশাল অর্জনকে নিজের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নিজের প্রতিক্রিয়ায় হানিফ সংকেত লিখেছেন, ‘এই অর্জনটা আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। আর তাই আমি পুরস্কারটি আমার প্রিয় দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি।

দীর্ঘ কয়েক দশক ধরে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়া এই ব্যক্তিত্ব জানান, কোনো অর্জনের প্রত্যাশায় তিনি কাজ করেন না। তার কথায়, ‘পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনও অনুষ্ঠান করিনি, তাহলে এই দীর্ঘ যাত্রা সম্ভব হতো না। আমি সব সময় দায়িত্ব নিয়ে কাজ করেছি আমার দায়বোধ থেকে।’

নিজের কাজ ও আগামীর পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও আমি দায়িত্ব নিয়েই কাজ করে যাব। এই পুরস্কারটি আমাকে আগামীতে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd