• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ২

বাংলা সময় ডেস্ক / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের পাওটাকেট শহরে একটি হাইস্কুলে আইস হকি খেলা চলাকালীন বন্দুক হামলায় অন্তত দুজন নিহত এবং তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

 

পাওটাকেট পুলিশ প্রধান টিনা গনকালভেস এক প্রেস ব্রিফিংয়ে জানান, সন্দেহভাজন বন্দুকধারী গুলি চালানোর পর নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

গনকালভেস আরো বলেন, “মনে হচ্ছে এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা ছিল; সম্ভবত কোনো পারিবারিক বিবাদ থেকে এর সূত্রপাত।” তবে তিনি সন্দেহভাজন বা ভুক্তভোগীদের সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে প্রথম জরুরি কলটি পাওয়া যায়। তদন্তকারীরা এখনও হামলার আগের ঘটনাগুলো খতিয়ে দেখছেন।

প্রভিডেন্স জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, ভিডিও ফুটেজে দেখা গেছে ৬ সেকেন্ডের মধ্যে দ্রুত ১৩টি গুলি চালানো হয়েছে এবং এর প্রায় ১১ সেকেন্ড পর আরো একটি গুলির শব্দ শোনা গেছে।

বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যাওয়ার পর আইস হকি ম্যাচের দর্শক ও খেলোয়াররা আতঙ্কিত হয়ে পড়েন। তারা মেঝেতে শুয়ে পড়েন, নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন এবং শেষ পর্যন্ত বহির্গমন পথ দিয়ে পালিয়ে যান।

পাওটাকেট শহরের মেয়র ডন গ্রেবিয়েন এক বিবৃতিতে বলেন, “যেখানে ডজন ডজন পরিবার, শিক্ষার্থী এবং সমর্থকরা ‘সিনিয়র নাইট’ উদযাপন করতে জড়ো হয়েছিলেন, সেই আনন্দঘন মুহূর্তটি সহিংসতা এবং আতঙ্কে রূপ নিল।”

তিনি আরো বলেন, “ভুক্তভোগী, তাদের পরিবার এবং এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমাদের প্রার্থনা রইল।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তদন্তে সহায়তার জন্য এফবিআই-এর বোস্টন ডিভিশনের এজেন্টদের পাওটাকেটে পাঠানো হয়েছে।

পাওটাকেট থেকে কয়েক মাইল দক্ষিণে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনার প্রায় দুই মাস পর এই নতুন সহিংসতার ঘটনা ঘটল। আগের ওই হামলায় দুইজন শিক্ষার্থী নিহত এবং নয়জন আহত হয়েছিলেন, যার ফলে পুরো রাজ্য জুড়ে কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চলেছিল।

রোড আইল্যান্ড যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম কিন্তু অন্যতম ঘনবসতিপূর্ণ অঙ্গরাজ্য। পাওটাকেটে শহরটি রাজ্যের ঠিক উত্তরে এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত। প্রায় ৭৫ হাজার জনসংখ্যার এই শহরটি রাজ্যের চতুর্থ বৃহত্তম শহর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd