• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে

বাংলা সময় ডেস্ক / ৬৫ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তিনি শুধু সিনেমা থেকেই দূরে নয়; দেশ থেকেও দূরে আছেন। বর্তমানে অভিনেত্রী সাত সমুদ্দুর তেরো নদীরে ওপারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এ অভিনেত্রীর ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হাসান জাহাঙ্গীর। এটি প্রচার হওয়ার পরই বাঁধে বিপত্তি। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নিয়ে নানা গুঞ্জন।

দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মৌসুমী সেই গুঞ্জনের জবাব দিয়েছেন। তবে ঢালিউডের প্রিয়দর্শিনীর  ভক্ত-অনুরাগীদের এবার সুখবর দিলেন নির্মাতা সৈয়দ আর ইমন।  শিগগিরই মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পেতে যাচ্ছে। তবে সৈয়দ আর ইমন পরিচালিত এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে ‘বিডিফিল্মস ইউএসএ’ নামের একটি ইউটিউব চ্যানেলে ।

পারিবারিক মূল্যবোধ ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেলসহ আরও অনেকে। আধুনিক জীবনের আত্মকেন্দ্রিকতা ও সামাজিক বাস্তবতাই এ সিনেমার মূল উপজীব্য। এ সিনেমার প্রযোজক তরিকুল ইসলাম মিঠু ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। সিনেমাটি প্রথমে টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও পরে সম্পাদনার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়। ২০২৪ সালেই এটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রে হল প্রাপ্তিজনিত জটিলতায় তা সম্ভব হয়নি বলে নির্মাতা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd