• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

যশোরে প্রেমঘটিত বিষয়ে অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

যশোর প্রতিনিধি / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় প্রেমঘটিত অভিমান থেকে মরিয়ম খাতুন (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৫ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম হিদিয়া গ্রামের মোশারেফ মোল্লা ও রেহেনা বেগমের মেয়ে এবং পল্লীমঙ্গল ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,ওই রাতে আব্দুর রহমান নামে এক ব্যক্তি ফোন করে মরিয়মের পিতাকে জানান যে, তার মেয়ে গলায় দড়ি দিচ্ছে। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। বাঁশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাইসুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, আব্দুর রহমান নামে এক যুবকের সঙ্গে মরিয়মের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে ছেলেপক্ষ বিয়ের প্রস্তাব নিয়ে মরিয়মের বাড়িতে গেলেও তার বাবা-মা রাজি হননি। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। বুধবার রাতে অভিমান থেকে সে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে।
অভয়নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd