নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আজ (১ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।
চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে লিড নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতেও তাই একই স্কোয়াডের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
স্কোয়াডে প্রথমবার ডাক পেলেও প্রথম টি-টোয়েন্টির দলে সুযোগ মেলেনি আব্দুল গফফার সাকলাইনের। তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে জায়গা মিলতে পারে তার। এছাড়া কন্ডিশন বিচারে প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া নাসুম আহমেদ এবং সাইফউদ্দিন আহমেদও এই ম্যাচের স্কোয়াডে সুযোগ পেতে পারেন।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।