• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন লেডি বাইকারের ফলের রস খেলে কি ব্লাড সুগার বাড়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল: প্রতিমন্ত্রী মুহিত মোংলায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাচ্চাদের বুকে কফ জমলে কী করবেন? অসুস্থ ব্যক্তির জন্য দোয়ার নিয়ম ইসরাইলি বাহিনীর হাত থেকে রেহাই পেল না ফিলিস্তিনি প্রতিবন্ধী শিশুও তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা বাংলাদেশের হরমুজে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন তারেক রহমান: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত, কারচুপির অভিযোগ এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি দেশে: রিজভী নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি বন্ধ হওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে ‘ব্যাপক’ ক্ষতি যুক্তরাষ্ট্রের বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শনিবার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন মমতার ২২৬ আসনের টার্গেট: ইভিএম পাহারা দিতে কড়া নির্দেশ যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অসময়ে ভাঙন, টানা বৃষ্টিতে আতঙ্কে যমুনাপাড়ের মানুষ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ যে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি হয়ে উঠেছে, তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, আজ যে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একাত্ব ঘোষণা করেন।

তিনি বলেন, জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রম নীতি ও সংস্কার শ্রমকল্যাণের ভিত্তিতে ভিত্তিকেই শক্তিশালী করেছে। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার। এ সময় তিনি মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন। এই উদ্যোগই পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করে।
মো. সাহাবুদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ শ্রমিকের অধিকার কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ ন্যায্য অধিকার রক্ষা শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য সুস্বাস্থ্য নিরাপদ ও নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল কারিগর। দেশের শিল্প কল কারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম, আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে বেগবান ও সমৃদ্ধ করছে। প্রবাসী শ্রমিকদের পাঠানো বিশাল রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের শ্রম ও ঘামের যে আয় হয় আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এটাই আমাদের অর্থনীতির প্রাণশক্তি।

রাষ্ট্রপতি বলেন, সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ বন্ধ চিনিকল রেশম পাট ও শিল্প কল কারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। চলতি বছরের ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে ছয়টি পাঠকল চালু করার চিন্তাভাবনা রয়েছে।

মালিক-শ্রমিকদের উদ্দেশে এরপর তিনি বলেন, শ্রমিক ও মালিক পারস্পরিক আস্থা সম্পর্ক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকশই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা ও শ্রমিক মালিক এর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ দিতে এই সরকার সচেষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd