• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন লেডি বাইকারের ফলের রস খেলে কি ব্লাড সুগার বাড়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল: প্রতিমন্ত্রী মুহিত মোংলায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাচ্চাদের বুকে কফ জমলে কী করবেন? অসুস্থ ব্যক্তির জন্য দোয়ার নিয়ম ইসরাইলি বাহিনীর হাত থেকে রেহাই পেল না ফিলিস্তিনি প্রতিবন্ধী শিশুও তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা বাংলাদেশের হরমুজে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন তারেক রহমান: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত, কারচুপির অভিযোগ এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি দেশে: রিজভী নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি বন্ধ হওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে ‘ব্যাপক’ ক্ষতি যুক্তরাষ্ট্রের বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শনিবার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন মমতার ২২৬ আসনের টার্গেট: ইভিএম পাহারা দিতে কড়া নির্দেশ যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অসময়ে ভাঙন, টানা বৃষ্টিতে আতঙ্কে যমুনাপাড়ের মানুষ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি

বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: সংগৃহীত

যেসব দূতাবাস বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত-এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের অধিকার রক্ষায় বহির্বিশ্বে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, প্রবাসে কর্মরত শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও অনেক ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হন। যেসব দূতাবাস বিদেশে কর্মরত শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না এবং তাদের বিপদে পাশে দাঁড়াতে ব্যর্থ হয়, সেসব দূতাবাস চালু রাখার কোনো প্রয়োজন নেই। এ সময় তিনি ব্যর্থ দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া উচিত বলেও জানান।
সংসদে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হিসেবে ভূমিকা পালন করতে যায় না। বরং জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং তাদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার হওয়াই সংসদে দলটির প্রধান লক্ষ্য। জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলাই তাদের রাজনীতির মূল ভিত্তি।

মালিক-শ্রমিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, উন্নয়ন ও উৎপাদনের জন্য এই দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক থাকা অপরিহার্য। শ্রমিকরা যাতে তাদের হাড়ভাঙা পরিশ্রমের সঠিক মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক পান, তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কোনো ধরনের শোষণ বা বঞ্চনা নয়, বরং ভ্রাতৃত্বের মাধ্যমেই শিল্প খাতে স্থিতিশীলতা আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd