• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন লেডি বাইকারের ফলের রস খেলে কি ব্লাড সুগার বাড়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল: প্রতিমন্ত্রী মুহিত মোংলায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাচ্চাদের বুকে কফ জমলে কী করবেন? অসুস্থ ব্যক্তির জন্য দোয়ার নিয়ম ইসরাইলি বাহিনীর হাত থেকে রেহাই পেল না ফিলিস্তিনি প্রতিবন্ধী শিশুও তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা বাংলাদেশের হরমুজে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন তারেক রহমান: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত, কারচুপির অভিযোগ এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি দেশে: রিজভী নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি বন্ধ হওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে ‘ব্যাপক’ ক্ষতি যুক্তরাষ্ট্রের বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শনিবার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন মমতার ২২৬ আসনের টার্গেট: ইভিএম পাহারা দিতে কড়া নির্দেশ যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অসময়ে ভাঙন, টানা বৃষ্টিতে আতঙ্কে যমুনাপাড়ের মানুষ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি

জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড়

বিনোদন ডেস্ক / ১৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর সাত মাস পর আবারও বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে গায়কের প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করার প্রমাণ মিলেছে। এটি গায়কের মৃত্যু মামলার তদন্তে এনে দিতে নতুন মোড়।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন বলছে, গত ২৯ এপ্রিল আদালত নির্দেশ দেন সিদ্ধার্থ শর্মার নামে থাকা ও তার মাধ্যমে পরিচালিত ৬টি ব্যাংক অ্যাকাউন্ট অবিলম্বে ফ্রিজ করার।

 
পাশাপাশি শর্মার মালিকানাধীন একটি সংস্থাকে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত। এ আদেশ দেন বিচারক শর্মিলা ভূঁইয়া।
 
তিনি জানান, সম্প্রতি মামলার তদন্তকারীরা সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এমন সব নথি আদালতে পেশ করেছেন যা গায়কের ম্যানেজারের বিরুদ্ধে প্রয়াতের টাকা আত্মসাৎ করার প্রমাণ দেয়। এছাড়া শর্মা তার বিশাল অংকের আয়ের সপক্ষে কোনো বৈধ আয়ের নথি বা আয়কর রিটার্ন এখন পেশ করতে পারেনি।
 
ভারতের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চলা এই মামলায় পুলিশের অভিযোগ, ম্যানেজার সিদ্ধার্থ শর্মার ফার্মে এখন পর্যন্ত যত টাকা বিনিয়োগ করা হয়েছে, তার বড় অংশই জুবিনের কাছ থেকে আত্মসাৎ করে। তাই শর্মার ফার্মটি বন্ধের নির্দেশও দিয়েছেন আদালত।
 
নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গান গাইতে গিয়ে পানিতে ডুবে মারা যান আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। প্রথমে স্কুবা ডাইভিং দুর্ঘটনার কথা বলা হলেও পরে গায়কের আকস্মিক মৃত্যুর খবরে আসামের মুখ্যমন্ত্রী দাবি করেন, এটি খুনের ঘটনা হতে পারে।
 
বর্তমানে গায়কের মৃত্যু রহস্য জানতে আসাম পুলিশের সিআইডির অধীনে একটি বিশেষ তদন্তকারী দল কাজ করছে। ইতোমধ্যে দলটি গুয়াহাটির একটি আদালতে চার্জশিট জমা দিয়েছে, যেখানে গায়কের মৃত্যুর জন্য সাতজন অভিযুক্তের নাম রয়েছে। সব অভিযুক্তই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd