• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মমতার ২২৬ আসনের টার্গেট: ইভিএম পাহারা দিতে কড়া নির্দেশ যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অসময়ে ভাঙন, টানা বৃষ্টিতে আতঙ্কে যমুনাপাড়ের মানুষ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি সৌদি নেতৃত্বের প্রতি সংহতি ঢাকার রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম নাইজেরিয়ায় গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি, নিহত ২৯ টেকনাফে একদিনে দুই লাশ উদ্ধার হরমুজে আটকেপড়া নাবিকদের করুণ আর্তনাদ দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহত ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড: চার ঘাতকের স্বীকারোক্তি ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং শার্শায় উলাশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি নৈশভোজে হামলাকারীর ‘টার্গেট’ ছিলেন ট্রাম্প: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এনসিপি নেত্রী মিতুর মাসে আয় ২৫ হাজার টাকা ‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না’ বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক সুখবর পেলেন গাজীপুরের যুবদল নেতা আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি

মমতার ২২৬ আসনের টার্গেট: ইভিএম পাহারা দিতে কড়া নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতেই রাজনৈতিক উত্তাপ নতুন মোড় নিয়েছে। গত বুধবার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে বুথফেরত জরিপ প্রকাশিত হতে শুরু করে।

বেশিরভাগ জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হলেও  বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সেই সব তথ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তৃণমূল এবার ২২৬টিরও বেশি আসন জিতে ক্ষমতায় ফিরছে। এমনকি এই সংখ্যা ২৩০-এও পৌঁছাতে পারে বলে তিনি আশাবাদী।

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন, বিজেপি টাকা দিয়ে সংবাদমাধ্যমকে বাধ্য করেছে তাদের পক্ষে জরিপ দেখাতে। তার ভাষ্যমতে, বুধবার দুপুরেই বিজেপির কার্যালয় থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেই অনুযায়ী সংবাদমাধ্যমগুলো মনগড়া ফলাফল দেখাচ্ছে। রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তীব্র রোদ আর প্রতিকূলতা সহ্য করেও মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তাতে বাংলার জয় নিশ্চিত। তৃণমূল নেত্রীর মতে, যারা বাংলাকে জব্দ করতে চেয়েছিল, তারাই এবার ভোটবাক্সে জব্দ হবে।

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে মমতা এখন সবচেয়ে বেশি চিন্তিত ইভিএম এবং গণনার স্বচ্ছতা নিয়ে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, স্ট্রং রুম থেকে গণনাকেন্দ্রে নেওয়ার সময় ইভিএম বদলে ফেলার চক্রান্ত হতে পারে। তাই ২৯৪টি আসনের দলীয় প্রার্থীদের তিনি রাত জেগে ইভিএম পাহারার নির্দেশ দিয়েছেন। মমতা নিজে গণনাকেন্দ্রে থাকবেন বলে জানিয়েছেন এবং প্রার্থীদের প্রতি তার কড়া হুঁশিয়ারি— চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন টেবিল ছেড়ে না নড়েন। একান্ত প্রয়োজনে কাউকে দায়িত্ব দিতে হলে এমন কাউকে দিতে বলেছেন, যাকে টাকা দিয়ে কেনা সম্ভব নয়।

নির্বাচনি প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তিনি অভিযোগ করেন, পুলিশ ও বাহিনী মিলে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করেছে, এমনকি নারী ও শিশুদেরও রেহাই দেয়নি। উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ভাটপাড়া, জগদ্দল ও নোয়াপাড়ার মতো এলাকায় তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

এদিকে দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ৪ মে ভোটের ফল প্রকাশের পর ৬ মে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের মতে, তৃণমূল অন্তত ২০২ থেকে ২২৫টি আসন পাবে। কেন্দ্রীয় সংস্থা ইডি বা সিবিআই-কে ব্যবহার করে এবং ভয় দেখিয়ে তৃণমূলকে রোখা যাবে না বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd