• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন লেডি বাইকারের ফলের রস খেলে কি ব্লাড সুগার বাড়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল: প্রতিমন্ত্রী মুহিত মোংলায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাচ্চাদের বুকে কফ জমলে কী করবেন? অসুস্থ ব্যক্তির জন্য দোয়ার নিয়ম ইসরাইলি বাহিনীর হাত থেকে রেহাই পেল না ফিলিস্তিনি প্রতিবন্ধী শিশুও তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা বাংলাদেশের হরমুজে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন তারেক রহমান: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত, কারচুপির অভিযোগ এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি দেশে: রিজভী নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি বন্ধ হওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে ‘ব্যাপক’ ক্ষতি যুক্তরাষ্ট্রের বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শনিবার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন মমতার ২২৬ আসনের টার্গেট: ইভিএম পাহারা দিতে কড়া নির্দেশ যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অসময়ে ভাঙন, টানা বৃষ্টিতে আতঙ্কে যমুনাপাড়ের মানুষ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি

অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল: প্রতিমন্ত্রী মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি  / ২৬ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতের সেক্টর ওয়াইড প্ল্যান (এসডব্লিউপি) বন্ধ ছিল, যা একটি বড় নীতিগত সিদ্ধান্ত ছিল। তবে এর বিকল্প কোনো প্রোগ্রাম পরিকল্পনার সুস্পষ্ট নীতিমালা তখন নির্ধারণ করা হয়নি।
শুক্রবার (১ মে) দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ষষ্ঠ কলেজ ডে কর্মসূচির উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ভুল নীতির প্রভাব স্বাস্থ্যখাতে পড়েছে। বিশেষ করে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ থাকায় স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটি স্থবিরতা তৈরি হয়।
তিনি আরও জানান, পরিবার পরিকল্পনা খাতেও অপারেশনাল প্ল্যান কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সেখানেও কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সরকার বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছে এবং পরিবার পরিকল্পনা উপকরণ সরবরাহসহ প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।
সিরাজগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মো. জুলফিকার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd