• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন লেডি বাইকারের ফলের রস খেলে কি ব্লাড সুগার বাড়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল: প্রতিমন্ত্রী মুহিত মোংলায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাচ্চাদের বুকে কফ জমলে কী করবেন? অসুস্থ ব্যক্তির জন্য দোয়ার নিয়ম ইসরাইলি বাহিনীর হাত থেকে রেহাই পেল না ফিলিস্তিনি প্রতিবন্ধী শিশুও তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা বাংলাদেশের হরমুজে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন তারেক রহমান: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত, কারচুপির অভিযোগ এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি দেশে: রিজভী নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি বন্ধ হওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে ‘ব্যাপক’ ক্ষতি যুক্তরাষ্ট্রের বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শনিবার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন মমতার ২২৬ আসনের টার্গেট: ইভিএম পাহারা দিতে কড়া নির্দেশ যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অসময়ে ভাঙন, টানা বৃষ্টিতে আতঙ্কে যমুনাপাড়ের মানুষ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা চার বিভাগে ভারি বৃষ্টির আভাস আমেরিকার সঙ্গে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে স্মারকলিপি

এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি দেশে: রিজভী

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী জানান, সরকার শ্রমিকদের এই দীর্ঘদিনের দাবি ও স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করার পরিকল্পনা নিয়েছে।

বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আন্দোলনের ইতিহাস টেনে তিনি বলেন, প্রায় ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক প্রথম ন্যূনতম মজুরির ধারণা দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনো ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস নিশ্চিত করা সম্ভব হয়নি। সভ্যতার চাকা শ্রমিকদের রক্ত ও ঘামে ঘোরে, তাই তাদের জন্য একটি সম্মানজনক মজুরি কাঠামো নির্ধারণ করা এখন সময়ের দাবি। শ্রমিকদের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে তিনি আশ্বস্ত করেন।
শ্রমিকদের আইনি হয়রানি ও মামলা জট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বর্তমানে লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে শ্রমিকদের নামে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা ঝুলে রয়েছে। এই বিশাল সংখ্যক মামলার বোঝা মাথায় নিয়ে শ্রমিকরা কীভাবে কলকারখানায় কাজ করবে, সেই প্রশ্ন তোলেন তিনি। এই সমস্যাগুলোর দ্রুত প্রতিকার ও আইনি জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন রিজভী।

শিল্প খাতের পুনরুজ্জীবনে জুট মিলগুলো পুনরায় চালুর বিষয়েও কথা বলেন তিনি। রিজভী বলেন, দেশের বন্ধ থাকা জুট মিলগুলো একটি সঠিক জাতীয় পলিসির মাধ্যমে আবার সচল করা প্রয়োজন। এর ফলে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান দেশেই নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে বেগম খালেদা জিয়ার আমলে নির্মিত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলো ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল কেবল কুইক রেন্টালের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সুবিধা দিতে। বর্তমান সরকার দেশের সম্পদ কাজে লাগিয়ে এই খাতগুলোকে আবারও গতিশীল করার পরিকল্পনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd