• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন লেডি বাইকারের ফলের রস খেলে কি ব্লাড সুগার বাড়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল: প্রতিমন্ত্রী মুহিত মোংলায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাচ্চাদের বুকে কফ জমলে কী করবেন? অসুস্থ ব্যক্তির জন্য দোয়ার নিয়ম ইসরাইলি বাহিনীর হাত থেকে রেহাই পেল না ফিলিস্তিনি প্রতিবন্ধী শিশুও তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা বাংলাদেশের হরমুজে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন তারেক রহমান: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত, কারচুপির অভিযোগ এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি দেশে: রিজভী নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি বন্ধ হওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন লেডি বাইকারের

আন্তর্জাতিক ডেস্ক / ৪৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ট্রাফিক সিগন্যালের লাল বাতি অমান্য করে মোটরসাইকেল চালানোর সময় এক লেডি বাইকারের মৃত্যু হয়েছে। গত ২৮ এপ্রিল লিভারমোর শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স ছিল ৫০ বছর।

স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশের বরাতে জানা যায়, ইসাবেল অ্যাভিনিউ ও স্ট্যানলি বুলেভার্ডের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্পোর্টস বাইক চালিয়ে উত্তরমুখী যাচ্ছিলেন ওই নারী। চৌরাস্তায় লাল বাতি থাকলেও তিনি থামেননি। এ সময় বিপরীত দিক থেকে বাঁ দিকে মোড় নেওয়া একটি সেডান গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় লিভারমোর পুলিশ। সেখানে চিকিৎসা কর্মীরা পৌঁছানোর আগেই আহত চালককে সিপিআর দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আলামেডা কাউন্টি করোনার ব্যুরো নিহতকে জ্যানেল মার্গারেট বেনসন ওয়েইসফেনিং হিসেবে শনাক্ত করেছে। অপরদিকে, সেডান গাড়ির চালক ছিলেন প্লেজেন্টন এলাকার ৮৭ বছর বয়সী এক নারী। দুর্ঘটনায় তিনি সামান্য আহত হন এবং চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গাড়িচালক তদন্তে সহযোগিতা করছেন এবং ঘটনাটি নিয়ে একটি সক্রিয় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd