• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপি যা বলে তাই কিন্তু করে: সালাউদ্দিন টুকু বজ্রপাত থেকে রক্ষা পেতে কী করবেন তোমার কষ্ট আমারও, এই কথাতেই বদলাতে পারে সম্পর্ক মেটা তৈরি করবে মানুষের মতো রোবট কৃষকের মর্যাদা বাড়লেই বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে: কৃষিমন্ত্রী ঈদে আসছে পূজা চেরির ‘নাকফুলের কাব্য’ চীন-ভারত থেকে এলো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল হাসপাতালে ভর্তি ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ১০, হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ ফ্রান্সের মার্কিন সেনা প্রত্যাহার সিদ্ধান্তে জার্মানরা যা ভাবছে শান্তি ও মানবতার ধর্ম ইসলাম ইউরোপে কত যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন, তাদের ভূমিকা কী? ধূমপানে পুরুষের চেয়ে ক্ষতি বেশি নারীদের, বাড়ছে বন্ধ্যাত্বের ঝুঁকি বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে কবে, জানা গেল  আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন

ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক / ১৩ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে একটি পরিবারের চার সদস্যের আকস্মিক মৃত্যু ঘিরে ব্যাপক রহস্য দানা বেঁধেছে। শুরুতে ‘সংক্রমিত তরমুজ’ খাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে গুজব ছড়ালেও তদন্তে উঠে আসছে নতুন ও চাঞ্চল্যকর তথ্য।

শুক্রবার (১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মৃতদের শরীরে মরফিনের মতো শক্তিশালী রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।

ঘটনার সূত্রপাত গত শনিবার (২৫ এপ্রিল) রাতে মুম্বাইয়ের একটি পরিবার আত্মীয়দের নিয়ে নৈশভোজের আয়োজন করে, যেখানে মাটন পোলাও পরিবেশন করা হয়। অতিথিরা চলে যাওয়ার পর রাত ১টার দিকে পরিবারটি তরমুজ খায়। এরপর ভোর ৫টার দিকে সবাই অসুস্থ হয়ে পড়েন। বমি ও ডায়রিয়ার মতো একই ধরনের উপসর্গ দেখা যায়, যা প্রথমে খাদ্যে বিষক্রিয়া মনে করা হয়েছিল।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই চারজনের মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রসহ অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ সবুজাভ হয়ে গেছে, যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। সবচেয়ে বড় মোড় আসে যখন আবদুল্লাহর শরীরে মরফিনের উপস্থিতি ধরা পড়ে। এই ব্যথানাশকটি কোনো চিকিৎসার অংশ ছিল নাকি অন্য কোনো মাধ্যমে শরীরে প্রবেশ করেছে, পুলিশ এখন তা খতিয়ে দেখছে।

এদিকে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, তরমুজের মাধ্যমে মৃত্যু হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও মেলেনি। ওই রাতে উপস্থিত আত্মীয়রা পোলাও খেলেও অসুস্থ হননি, যা তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। পুলিশ বর্তমানে অপমৃত্যুর মামলা দায়ের করে পরিবারের মানসিক অবস্থা এবং অন্য কোনো বাহ্যিক বিষক্রিয়ার সম্ভাবনা তদন্ত করছে।

তদন্তকারীরা পরিবারের মানসিক চাপ বা অন্য কোনো কারণও খতিয়ে দেখছেন। পাশাপাশি তরমুজে কোনো বিষাক্ত পদার্থ বা ভেজাল ছিল কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তকারী চিকিৎসকরা এখনো চূড়ান্ত মতামত দেননি। চারজনের ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এই রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ অনিশ্চিতই থেকে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd