• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে কবে, জানা গেল  আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন লেডি বাইকারের ফলের রস খেলে কি ব্লাড সুগার বাড়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল: প্রতিমন্ত্রী মুহিত মোংলায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাচ্চাদের বুকে কফ জমলে কী করবেন? অসুস্থ ব্যক্তির জন্য দোয়ার নিয়ম ইসরাইলি বাহিনীর হাত থেকে রেহাই পেল না ফিলিস্তিনি প্রতিবন্ধী শিশুও তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা বাংলাদেশের হরমুজে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন তারেক রহমান: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত, কারচুপির অভিযোগ এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি দেশে: রিজভী নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার (১ মে) সকালে যশোরের জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্যমজুরি নিশ্চিত করার। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, ‘হাওড়াঞ্চলে যেসব কৃষকের অতিবৃষ্টির কারণে ফসলহানি হয়েছে, তাদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা দেয়া হবে। শ্রমিক ও সাধারণ প্রান্তিক মানুষের জন্য নেয়া এসব উদ্যোগ একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরিতে সহায়ক হবে।’

সমাবেশে আলোচনা শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd