• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে কবে, জানা গেল  আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ভারতে তরমুজ খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের বৃষ্টিতে ভিজলেই মন শান্ত হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেবে ভারত আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর: প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে কাজে যোগ, মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড় ইরানের নতুন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মার্কিন লেডি বাইকারের ফলের রস খেলে কি ব্লাড সুগার বাড়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল: প্রতিমন্ত্রী মুহিত মোংলায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাচ্চাদের বুকে কফ জমলে কী করবেন? অসুস্থ ব্যক্তির জন্য দোয়ার নিয়ম ইসরাইলি বাহিনীর হাত থেকে রেহাই পেল না ফিলিস্তিনি প্রতিবন্ধী শিশুও তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা বাংলাদেশের হরমুজে ইরানকে টোল দিলে পণ্য সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন তারেক রহমান: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত, কারচুপির অভিযোগ এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি দেশে: রিজভী নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইসরাইলি বাহিনীর হাত থেকে রেহাই পেল না ফিলিস্তিনি প্রতিবন্ধী শিশুও

আন্তর্জাতিক ডেস্ক / ২৪ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে এক অভিযানের সময় ইসরাইলি বাহিনী একজন প্রতিবন্ধী শিশু ও তার ভাইকে মারধর করেছে। এ ঘটনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্কের মুখে পড়েছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, পূর্ব জেরুজালেমের উত্তর-পূর্বে অবস্থিত শুফাত শরণার্থী শিবিরের রাস্তায় ইসরাইলি সেনারা একজন প্রতিবন্ধী শিশুকে তাড়া করছে। এ সময় শিশুটিকে ভীত ও দিশেহারা দেখাচ্ছিল। এক পর্যায়ে তাকে কোণঠাসা করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

 
স্থানীয় সূত্রগুলো আনাদোলুকে জানায়, শারীরিক অসুস্থতা স্পষ্ট থাকা সত্ত্বেও ইসরাইলি সেনারা মাহদি আবু তালিব নামের শিশুটিকে তাড়া করতে থাকে। শিশুটিকে কিছুক্ষণের জন্য আটক করা হয় এবং তার ভাইকে মারধর করা হয়।
 
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী ও দখলদাররা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে।
 
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে প্রায় সাড়ে সাত লাখ ইসরাইলি দখলদার বাস করে, যার মধ্যে প্রায় আড়াই লাখ পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত বসতিগুলোতে বাস করে।
 
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী ও দখলদারদের হামলায় ১,১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১২,০০০ জন আহত হয়েছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd