• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু,চলছে তদন্ত সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

সংস্কারের জন্য বিশেষ কমিটি গঠন করা হোক: বিরোধীদলীয় নেতা

বাংলা সময় ডেস্ক / ২৯ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এ বিষয়ে আলোচনার লক্ষ্যে সরকারি ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হোক।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদের ওপর আনা জনগুরুত্বপূর্ণ মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ডা. শফিকুর রহমান তার বক্তব্যের শুরুতে বলেন, সংবিধান ও আইন মানুষের জন্য, আইন কিংবা সংবিধানের জন্য মানুষ নয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে বিরোধীদলীয় নেতা বলেন, অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রপতির আদেশের পর গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে তারা গণভোটের দাবি জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, বিএনপির দাবির প্রেক্ষিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন যথেষ্ট সময় নিয়ে সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছিল।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা আমাদের জায়গায় আছি, জায়গা পরিবর্তন করিনি। দেশ ও জনগণের প্রয়োজনে অনেক অসাংবিধানিক বা সংবিধানবহির্ভূত কাজ হয়ে গেছে, যেখানে আমরা আপত্তি করিনি। এখন এ সংসদীয় সংকট তৈরি না করে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

সংসদ সদস্যদের সংস্কার পরিষদের সদস্য হওয়া নিয়ে বিতর্কের জবাব দেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, যে আদেশের ভিত্তিতে গেজেট হয়েছে- সেখানে স্পষ্ট লেখা ছিল যে সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হবেন, তারা একই সঙ্গে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও বিবেচিত হবেন।

সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাদের হাতেই এসব ফরমুলেট হয়েছে, তাই এখন নিজেদের তৈরি জিনিসের স্ববিরোধিতা করা ঠিক হবে না।

একপর্যায়ে ডা. শফিকুর রহমান সরকারি দলকে আহ্বান জানিয়ে বলেন, আসুন একটা কমিটি করি। সংস্কার নিয়ে যে আলোচনা হলো, সেটি একটি যৌক্তিক গন্তব্যে পৌঁছানোর জন্য বিশেষ কমিটি গঠন করা হোক। সরকারি ও বিরোধী উভয় পক্ষ থেকে সমানসংখ্যক সদস্য নিয়ে এই কমিটি গঠিত হলে আমরা সমানভাবে মতামত দিতে পারব। যদি শুধু সংখ্যার ভিত্তিতে কমিটি হয়, তবে তা কার্যকর হবে না।

বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন যে তারা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে আসেননি।

তিনি বলেন, আমরা প্রথম দিনই বলেছিলাম যে আমরা একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে সহযোগিতা করব, আর জাতির অধিকার সংরক্ষণের প্রশ্নে বিরোধিতা করব।

তিনি জনঅভিপ্রায়ের প্রতিফলন ঘটাতে সরকারি ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd