• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইরানের সামরিক শক্তি ও জাতীয় নিরাপত্তা নিয়ে কঠোর ও আক্রমণাত্মক অবস্থান জানেয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। শত্রুদের নতুনভাবে পরাজয়ের স্বাদ দিতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।

দ্য ডন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনির একাধিক পোস্ট নিয়ে এই প্রতিবেদন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, ‘যেভাবে ইরানের সেনাবাহিনীর ড্রোনগুলো বজ্রের মতো যুক্তরাষ্ট্র ও জায়নবাদী হত্যাকারীদের ওপর আঘাত হানে। তেমনি আমাদের সাহসী নৌবাহিনীও শত্রুদের নতুন করে কঠিন পরাজয় দিতে প্রস্তুত।’

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, “ইরানের সেনাবাহিনী দেশকে বিভক্ত করার প্রচেষ্টা, যুক্তরাষ্ট্রের ‘অশুভ পরিকল্পনা’ এবং অভ্যন্তরীণ-আন্তর্জাতিক শত্রুদের মোকাবেলা করে একটি ‘ঐতিহাসিক কীর্তি’ গড়ে তুলেছে।”

এক্সের একাধিক পোস্টে খামেনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে ভূমি, জলসীমা এবং জাতীয় পতাকার সুরক্ষায় অত্যন্ত সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

খামেনির মতে, সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী প্রতীক হিসেবেও কাজ করছে।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে ‘নতুন সামুদ্রিকব্যবস্থা’ চালুর ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন
 ‘হরমুজ প্রণালিতে নতুন নৌ-ব্যবস্থা মেনে চলার সময় এসেছে।’
ইব্রাহিম আজিজি জানান, প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় নির্ধারিত রুট দিয়ে চলাচলের ক্ষেত্রে কেবলমাত্র আইআরজিসি নৌবাহিনীর অনুমোদনপ্রাপ্ত বাণিজ্যিক জাহাজগুলোই প্রণালি অতিক্রম করতে পারবে। পাশাপাশি এসব জাহাজকে নির্ধারিত টোল বা ফি পরিশোধ করতে হবে।

আজিজি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজগুলোর জন্য কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে পরিস্থিতি সহজেই পরিবর্তন করা যেতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd