• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু,চলছে তদন্ত সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

চাঁদা দাবির মামলায় মোজাম্মেলের বিচার শুরু, খালাসে আপত্তি নেই বাদীর

বাংলা সময় ডেস্ক / ৩০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন। একই দিনে মামলার বাদী ব্যবসায়ী খলিলুর রহমান আপস করে আসামির খালাসে আপত্তি নেই বলে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিএম মোজাম্মেল হকের আইনজীবী মো. লিটন মিয়া জানান, আজ মিথ্যা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় মোজাম্মেল হককে আদালতে হাজির করা হয়। এ সময় এই মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে আপস-মিমাংসা হয়ে গেছে। মামলাটির চার্জগঠনের পরে বাদী তার জবানবন্দি দেন। জবানবন্দিতে বাদী মোজাম্মেলকে নির্দোষ দাবি করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আগামী ৫ এপ্রিল রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক ভুক্তভোগী খলিলুর রহমানকে আওয়ামী ও ছাত্রলীগের লোকজনদের দিয়ে ধানমন্ডির অফিসে ডেকে নেন। নির্বাচনি খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা পরিশোধের জন্য খলিলুর রহমানকে তিন দিনের সময় দেন, না হলে তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী নির্বাচনে নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd