• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ, চলছে তদন্ত: হোয়াইট হাউস সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ জ্বালানির বৈষম্য দূর করার দাবি জানিয়েছে আইপিডির রাশেদ প্রধানকে একহাত নিলেন বিএনপি নেত্রী পাপিয়া হরমুজ প্রণালী উন্মুক্ত করলো ইরান যশোরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর আগমন, উলাশী খাল পরিদর্শন পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত হরমুজে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায়, ১৮ জন নিহত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: এলজিআরডি মন্ত্রী সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত: কঙ্গনা দ্রুতগতিতে দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই ইসরায়েল-লেবানন হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে: ট্রাম্প

তারেক রহমান ও সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে: সেতু মন্ত্রী

বাংলা সময় ডেস্ক / ৪১ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাটের মোল্লাহাটে নিজ গ্রামের বাড়িতে এসে গণসংবর্ধনা পেলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার নাশুখালী হাইস্কুল মাঠে মোল্লাহাট উপজেলা বিএনপি আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণসংবর্ধিত মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আপনারা তারেক রহমানের প্রতি এবং বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। গণতন্ত্রে বিরোধী পক্ষ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু তাই বলে প্রতিহিংসা করা যাবে না। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, সংঘর্ষ কিংবা সহিংসতার কোনো স্থান নেই।

তিনি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের একসঙ্গে এগোতে হবে।

নিজ এলাকার মানুষের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমি আপনাদের ঘরের ছেলে। আপনাদের অনেক দাবি-দাওয়া থাকতে পারে। তবে মনে রাখতে হবে, আমাকে সারাদেশের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে অন্যান্য এলাকার কাজ সম্পন্ন করতে হবে। তারপরও ঘরের সন্তান হিসেবে মোল্লাহাটের উন্নয়ন আমার অগ্রাধিকার তালিকায় থাকবে।

মন্ত্রী শেখ রবিউল আলম উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন- সড়ক, রেল ও নৌপথের উন্নয়নের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ সড়ক ব্যবস্থা এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। তারা বলেন, মোল্লাহাটের সন্তান শেখ রবিউল আলম মন্ত্রী হওয়ায় এ অঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

 

উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম ও হাদিউজ্জামান হিরোসহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে মন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd