• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী যুদ্ধবিরতিতে ‘বাধ্য’ হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট ১০ মার্কিন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু,চলছে তদন্ত সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে: রিজভী বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল বিজয় পেলেন বামপন্থি সেগুরো

বাংলা সময় ডেস্ক / ৬৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী আন্তোনিও হোসে সেগুরো বিশাল জয় পেয়েছেন। এবারের নির্বাচনে সেগুরোর জয়কে মধ্যপন্থি ও গণতান্ত্রিক শক্তির বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এবং কট্টর ডানপন্থি নেতা আন্দ্রে ভেনতুরাকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

৯৯ শতাংশেরও বেশি ভোট গণনার পর দেখা গেছে, ৬৩ বছর বয়সি সেগুরো প্রায় ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন, অন্যদিকে ভেনতুরার ঝুলিতে পড়েছে মাত্র ৩৩ দশমিক ২ শতাংশ ভোট। এই জয়ের মাধ্যমে সেগুরো আগামী পাঁচ বছরের জন্য পর্তুগালের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

পর্তুগালের রাজনীতিতে গত ৪০ বছরের মধ্যে এটিই প্রথম কোনো নির্বাচন যা দ্বিতীয় দফায় গড়িয়েছে। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এই রান-অফ বা দ্বিতীয় দফার ভোটের আয়োজন করা হয়।

 

বিজয়ী হওয়ার পর এক ভাষণে সেগুরো জানান, তিনি সকল পর্তুগিজ জনগণের রাষ্ট্রপতি হবেন এবং দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতোমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনি লড়াইয়ে পরাজিত হলেও ৪৩ বছর বয়সি আন্দ্রে ভেনতুরার প্রাপ্ত ভোট সংখ্যা তার রাজনৈতিক প্রভাব বাড়ারই ইঙ্গিত দিচ্ছে। গত বছরের সাধারণ নির্বাচনে তার দল ‘চেগা’ ২২.৮ শতাংশ ভোট পেয়েছিল, যা এবার ৩৩ শতাংশের উপরে পৌঁছেছে।

ভেনতুরা এই পরাজয় মেনে নিলেও দাবি করেছেন, তার দল পর্তুগালের ডানপন্থি রাজনীতির নেতৃত্ব দিচ্ছে এবং ভবিষ্যতে তারা দেশ শাসনের স্বপ্ন দেখছে।

গত কয়েকদিনের ভয়াবহ ঝড় এবং বন্যার কারণে পর্তুগালের কিছু এলাকায় ভোট গ্রহণে কিছুটা বিঘ্ন ঘটলেও সামগ্রিক ফলাফলে এর তেমন প্রভাব পড়েনি। ৩টি পৌরসভায় বন্যাজনিত কারণে ভোট এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে, যার ভোটার সংখ্যা মোট ভোটারের মাত্র ০.৩ শতাংশ।

পর্তুগালের প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক হলেও সংসদ ভেঙে দেওয়ার মতো বিশেষ ক্ষমতা তার হাতে থাকে। নবনির্বাচিত প্রেসিডেন্ট সেগুরো আগামী মার্চের শুরুর দিকে বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার স্থলাভিষিক্ত হবেন।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd