• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও সিনেটে ভোটের দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা লেবানন-ইসরাইলের দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার ট্রাম্পকে ‘মুখ সামলে কথা বলতে’ বলল পাকিস্তান চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের যেসব জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে আইপিএলে যোগ দিয়ে পিএসএল থেকে নিষিদ্ধ শানাকা সংরক্ষিত নারী আসন জামায়াতের মনোনয়ন পাওয়া কে এই মুন্নী গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি নিহত ঢাকার যে ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করার নির্দেশ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু

তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী

বাংলা সময় ডেস্ক / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সমাজে মাদকের যে প্রকোপ বেড়েছে তা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। শুধু পাঠ্যবই নয়, জীবনধর্মী ও শিক্ষামূলক বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে ‘বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, আপনারা যারা গ্রন্থাগারিক, আপনারা হলেন সমাজের মিশনারি; যারা মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ান। আমি অনুরোধ করব, গ্রন্থাগারগুলো যেন বদ্ধ ঘরে না হয়ে স্বচ্ছ কাঁচের দেয়ালের হয়, যাতে বাইরে থেকে বই পড়ার দৃশ্য দেখে মানুষ অনুপ্রাণিত হয়।

মন্ত্রী বলেন, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশব্যাপি ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী সংস্কৃতি জগতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। বাংলাদেশ বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এবং এই সমৃদ্ধ ঐতিহ্য আমাদের অহংকার। আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চাই, যেখানে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ মাওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে কানিজ মন্ডল বলেন, প্রতিটি লাইব্রেরিতে শিশুদের জন্য আলাদা কর্নার থাকা উচিত। আনন্দের মাধ্যমে শিশুরা যাতে বইয়ের সঙ্গে যুক্ত হতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের মনোজগতের পরিবর্তন ও মানসিকতা তৈরি করা এখন সবচেয়ে জরুরি।

 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ও উপ-পরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।

উল্লেখ্য, এবারের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণে সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩২ জন গ্রন্থাগারিক অংশগ্রহণ করছেন। জাতীয় গ্রন্থকেন্দ্র গত ২০২৪-২৫ অর্থবছরে দেশের প্রায় ৮০০টি বেসরকারি গ্রন্থাগারে ৫ কোটি ৪০ লাখ টাকা অনুদান প্রদান করেছে, যার অর্ধেক ছিল নগদ অর্থ এবং বাকি অর্ধেক বই। এই প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য হলো, প্রান্তিক পর্যায়ের গ্রন্থাগারগুলোকে স্থানীয় পর্যায়ে জ্ঞান ও সংস্কৃতি চর্চার ‘হাব’ হিসেবে গড়ে তোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd