• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও সিনেটে ভোটের দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা লেবানন-ইসরাইলের দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার ট্রাম্পকে ‘মুখ সামলে কথা বলতে’ বলল পাকিস্তান চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের যেসব জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে আইপিএলে যোগ দিয়ে পিএসএল থেকে নিষিদ্ধ শানাকা সংরক্ষিত নারী আসন জামায়াতের মনোনয়ন পাওয়া কে এই মুন্নী গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি নিহত ঢাকার যে ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করার নির্দেশ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু

মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা

বাংলা সময় ডেস্ক / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।  জানা গেছে, ভ্যান্সসহ মার্কিন প্রতিনিধিদলের সবাই এখনও ওয়াশিংটনে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলেও জানিয়েছিলেন ট্রাম্প।

তবে এই বিষয়ে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার বিষয়টি এখনো অনিশ্চিত বলে ভ্যান্স পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেননি। এমনকি মার্কিন প্রতিনিধি দলের কেউই এখনো পাকিস্তানের উদ্দ্যেশে রওনা দেননি।

 

সোমবার (২০ এপ্রিল) ট্রাম্প দাবি করেছেন আজই চুক্তি সই হবে, এমনকি মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে বলেও তিনি জানান। তবে একই সময়ে ইরান এখনো প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তান দুই পক্ষকে আনার জন্য কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে, ইসলামাবাদে হাজারো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ট্রাম্প এক দিকে বলছেন আলোচনায় তিনি তাড়াহুড়ো করবেন না, আবার অন্যদিকে দাবি করছেন দ্রুত চুক্তি হবে এবং সেটি ২০১৫ সালের জেসিপিওএ এর চেয়েও ভালো চুক্তি হবে।

তিনি অভিযোগ করেন, ইরান প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ছে কারণ যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। ট্রাম্প আরও স্পষ্ট করেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ত্যাগ করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় নয়। তিনি বলেন, চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতাদের সঙ্গেও দেখা করতে প্রস্তুত যদি অগ্রগতি হয়।

 

এদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় তারা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ফোনালাপে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ও অবৈধ আচরণ কূটনীতির সঙ্গে সাংঘর্ষিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd