• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু আন্দোলনে রক্ত, রাজনীতিতে বঞ্চনা: সিদ্ধিরগঞ্জে ৫৪ বছরে প্রাপ্তি শুধু এক এমপি পদ এনসিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি: নৌপরিবহণ মন্ত্রী তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ দুপুরের মধ্যে তিন বিভাগে ঝড়বৃষ্টির আভাস ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে: পেজেশকিয়ান যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত? ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ’ সংরক্ষিত নারী আসন চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান কৃষকদল নেতাকে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ ফরিদপুরে চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ২ লাখ ৩৯ হাজার শিশু সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন

বাংলা সময় ডেস্ক / ৩০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন কি তবে হায়দরাবাদ ছেড়ে মুম্বাইয়ে থিতু হচ্ছেন? সাম্প্রতিক খবর অন্তত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত থ্রিলার ছবি ‘রাকা’-র শুটিং শিডিউল এবং কাজের প্রতি নিবিড় মনোযোগ ধরে রাখতে দক্ষিণী ইন্ডাস্ট্রির আইকন স্টারখ্যাত এই অভিনেতা আগামী দুই থেকে তিন বছরের জন্য সপরিবারে মুম্বাইয়ে থাকার পরিকল্পনা করছেন।

‘রাকা’ সিনেমাটি আল্লু অর্জুনের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘনঘন যাতায়াতের ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি এড়াতে এবং সিনেমার চরিত্রের গভীরে ডুবে থাকতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

টানা দুই-তিন বছর মুম্বাইয়ে থেকে তিনি সিনেমাটির কাজ শেষ করতে চান, যাতে কোনো প্রকার ব্যাঘাত ছাড়াই শুটিং সম্পন্ন করা যায়।

অন্যদিকে সিনেমার প্রধান নারী চরিত্রে থাকা দীপিকা পাড়ুকোন সম্প্রতি তার দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি যৌথ পোস্টে তারা এই সুখবরটি শেয়ার করেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান ‘দুয়া’র জন্মের পর আবারও এই তারকা দম্পতি বাবা-মা হতে চলেছেন।

 

তবে গর্ভাবস্থায়ও দীপিকা তার কাজের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছেন না। প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’ সিনেমার জন্য তিনি বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন এবং গর্ভাবস্থা চলাকালীনই শুটিং চালিয়ে যাবেন।

৭০০ কোটি রুপিরও বেশি বাজেটের এই বিশাল প্রজেক্টটি প্রযোজনা করছে সান পিকচার্স। ছবিটিতে আল্লু অর্জুন ও দীপিকা ছাড়াও আরও থাকছেন বেশ কয়েকজন বড় তারকা। এর মধ্যে ম্রুণাল ঠাকুর, রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুরকেও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

মুম্বাইয়ের একটি স্টুডিওতে খুব শিগগিরই সিনেমাটির পরবর্তী ধাপের শুটিং শুরু হবে।

সূত্র: নিউজ১৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd