• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও সিনেটে ভোটের দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা লেবানন-ইসরাইলের দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার ট্রাম্পকে ‘মুখ সামলে কথা বলতে’ বলল পাকিস্তান চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের যেসব জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে আইপিএলে যোগ দিয়ে পিএসএল থেকে নিষিদ্ধ শানাকা সংরক্ষিত নারী আসন জামায়াতের মনোনয়ন পাওয়া কে এই মুন্নী গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি নিহত ঢাকার যে ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করার নির্দেশ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু

জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার

বাংলা সময় ডেস্ক / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে কোনো যাত্রা করেননি। এ বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত থাকায় ভ্যান্সের সফর স্থগিত রয়েছে।

সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলই এখন পর্যন্ত ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয়নি।

অন্যদিকে ইরানের একটি শীর্ষ পর্যায়ের সূত্র সোমবার রয়টার্সকে জানিয়েছে, ইরান শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান।

আরেকটি মার্কিন সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল এখনো রওনা না দিলেও শিগগিরই ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদের পথে রয়েছেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই দাবি বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না বলে সূত্রগুলো জানিয়েছে।

এর আগে রোববার (১৯ এপ্রিল) জেডি ভ্যান্স ২১ ঘণ্টা ইসলামাবাদে অবস্থান করেও ইরানের প্রতিনিধিদের সাথে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। সেই সময় আলোচনা ব্যর্থ হওয়ার জন্য একে অপরকে দোষারোপ করেছিল দুই দেশ। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে রাজি না হওয়ায় আলোচনা ভেস্তে গেছে। বিপরীতে, ইরানের দাবি ছিল যে আস্থার পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রকে আরও আন্তরিক হতে হবে।

ইরান বর্তমানে পরবর্তী বৈঠকে বসার বিষয়ে অস্বীকৃতি জানালেও মার্কিন প্রতিনিধি দলের এই সফরকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইসলামাবাদে এখন প্রতিনিধি দলটির পৌঁছানোর অপেক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, জ্যারেড কুশনার ও জেডি ভ্যান্সের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরাসরি উপস্থিতি প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন এই সমস্যার সমাধান করতে কতটা আগ্রহী। শেষ পর্যন্ত ইরান আলোচনার টেবিলে ফিরে আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd