• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: সংস্কৃতিমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক ‘যুদ্ধে আমি অনেকটাই এগিয়ে আছি’—ট্রাম্পের দাবি ৫৬ বছরেও মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস রচিত হয়নি: জবি উপাচার্য মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ট্রাম্পের মিথ্যাচার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও সিনেটে ভোটের দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা লেবানন-ইসরাইলের দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার ট্রাম্পকে ‘মুখ সামলে কথা বলতে’ বলল পাকিস্তান চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের যেসব জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে আইপিএলে যোগ দিয়ে পিএসএল থেকে নিষিদ্ধ শানাকা সংরক্ষিত নারী আসন জামায়াতের মনোনয়ন পাওয়া কে এই মুন্নী গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি নিহত ঢাকার যে ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করার নির্দেশ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা হায়দরাবাদ ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন আল্লু অর্জুন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইসহাক মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৩২ শিশু

চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

বাংলা সময় ডেস্ক / ২২ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শান্তিচুক্তি না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা ‘খুবই কম’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে চুক্তি নাহলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা থেকে ফের ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

গত ৮ এপ্রিল (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা) থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক।  আর দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

এরইমধ্যে সোমবার (২০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, যদি ২২ এপ্রিলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হবে কি না— জবাবে ট্রাম্প বলেন, ‘এমন সম্ভাবনা খুবই কম’।

সেক্ষেত্রে মার্কিন বাহিনী ইরানে ফের অভিযান শুরু করতে পারে কি-না— ব্লুমবার্গের এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তিস্বাক্ষর না হয়— সেক্ষেত্রে অবশ্যই অভিযান শুরু হবে; বুধবার সন্ধ্যা থেকেই শুরু হবে।’

 

তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি ইরানের সঙ্গে কোনো বাজে চুক্তি করার ব্যস্ত হয়ে উঠিনি। আমরা একটি ভালো চুক্তি চাই এবং এজন্য যত সময় লাগে— লাগুক। আমাদের হাতে প্রচুর সময় আছে।’

তথ্যসূত্র : সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd