হরিণ অবমুক্তির মাধ্যমে আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র খুলে দেওয়া হলো
তাইজুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
/ ১১৩
Time View
Update :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
Share
তাইজুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলীবান্দায় নির্মিত ইকো-ট্যুরিজম কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রের বেষ্টনীর ভেতর ৫টি চিত্রল হরিণ অবমুক্ত করার মধ্য দিয়েই উদ্বোধনের ঘোষণা দেয় বন বিভাগ।
বন বিভাগ জানায়, আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রে দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে সুন্দরবনের বুক চিরে ওঠা আকর্ষণীয় সুউচ্চ ওয়াচটাওয়ার এবং প্রায় এক কিলোমিটার দীর্ঘ কংক্রিটের ফুটট্রেইল। তবে হরিণ না থাকায় এতদিন এটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
হরিণ অবমুক্তির খবরে স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বেড়ে গেছে। তবে আলীবান্দায় প্রবেশে জনপ্রতি ৩০০ টাকা রাজস্ব নির্ধারণ করায় অনেক পর্যটক নিরুৎসাহিত হচ্ছেন। তাদের দাবি—করমজল ইকো-ট্যুরিজম সেন্টারের মতো ৪০ টাকা হারে রাজস্ব নির্ধারণ করা হোক।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, “হরিণ অবমুক্তির মাধ্যমে আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র এখন সম্পূর্ণরূপে পর্যটকদের জন্য উন্মুক্ত।” তিনি আরও জানান, রাজস্ব কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে বন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।