• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান মুড সুইং কী শুধু মেয়েদেরই হয়? সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা হজের পরিচয় ও কত প্রকার? শিশু সুরক্ষায় ইউরোপ আনছে নতুন অ্যাপ, বয়স যাচাই বাধ্যতামূলক হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু  সরকারের ২মাস পূর্তি: সংবাদ সম্মেলন শনিবার দুইবার ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

যশোর প্রতিনিধি  / ১৩৭ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যশোর শাখার উদ্যোগে দুটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার যশোর সদর উপজেলার আরবপুর এবং শহরের রেলগেট এলাকায় এই জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করানো বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জনকল্যাণে রাজনীতি করতেন। তার দেখানো পথে দল এগিয়ে যাচ্ছে। হতদরিদ্র মানুষ যারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হয়েছে। তারা কেবল আজ নয় পরবর্তী ফলোআপ চিকিৎসাও বিনামূল্যে দেবেন।
তিনি আরো বলেন, জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করলে যশোরের মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রুপ দেয়া হবে এবং সকল শ্রেণীর মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সহজ করা হবে।
আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্প দুটি চলে বিকেল ৪টা পর্যন্ত। মেডিসিন, হৃদরোগ, চক্ষু, নাক কান গলা (ENT), গাইনি, নিউরো মেডিসিন এবং চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই ক্যাম্পে অংশ নেন। ক্যাম্পে আগত প্রায় দুই হাজার রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ বিএনপি ও ড্যাব-এর স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd