• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাপানের সরকারি কর্মীরা ‘শর্টস’ পরে অফিসে যাচ্ছেন, ঘটনা কী বিশ্বে অপুষ্টি-দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পূজা চেরির বাবার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর প্রথমবার ভোট দিচ্ছে গাজাবাসীরা জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে: জামায়াত আমির গাছ লাগানো নিয়ে যা বলেছেন নবীজি দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৫১ শিশুর মৃত্যু যেসব লক্ষণে বুঝবেন আপনার অন্ত্র সুস্থ আছে নতুন স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উলাশী জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত কুবিতে ৩০ হাজার টাকায় জব্দ বাস হস্তান্তর, জানে না প্রশাসন নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী মন্ত্রণালয়ে এসি চালাই না, ফ্যান ব্যবহার করি: মুক্তিযুদ্ধ মন্ত্রী বিগত সরকারের লুটপাট: আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের গভীর সংশয় মার্কিন ঘাতক কেড়ে নিলো লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা আরও বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন: এ্যানি বিয়েতে ‘কবুল’ ৩ বার বলতে হয়? পজিটিভ প্যারেন্টিং কী? মেনে চলবেন যেভাবে ‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটিই আমাদের শক্তির উৎস: ইতালির প্রধানমন্ত্রী শিক্ষিকাকে মারধরের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার হরমুজে অপ্রতিরোধ্য ইরানের স্পিডবোট বাহিনী ভোটের কালির মুছে যাওয়ার আগেই তার কথা রেখেছেন প্রধানমন্ত্রী বিচার বিভাগের সব দুর্নীতির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পূজা চেরির বাবার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক / ৬ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

সিনেমা নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে তদন্ত চলছে।

গত শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেল ৩টার দিকে অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের তালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এজাহারে আরও বলা হয়েছে, গেল ১৭ এপ্রিল রাত ৯টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে অভিযুক্তকে দেখতে পেয়ে টাকার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে গালাগাল ও মারধরের চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার তদন্তকারী কর্মকর্তা দৈপায়ন মণ্ডল তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সিনেমা বানানোর নাম করে স্ট্যাম্পের মাধ্যমে ১২ কোটি টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া বিকাশ, ব্যাংকসহ অন্যান্য মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ ২ হাজার ২০০ টাকা গ্রহণ করা হয়। সব মিলিয়ে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ২০ লাখ ২ হাজার ২০০ টাকা।

মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূজা চেরির পরিচিতি ও পূর্ব সম্পর্কের কারণে টাকা দেওয়ার বিষয়টি জানিয়ে অভিযোগকারী মিজানুর রহমান বলেন, ‘আমি আমার অভিযোগের কথা থানায় জানিয়ে মামলা করেছি। বাকিটা আদালতে গিয়ে কথা বলব।’

অভিযোগের বিষয়ে দেবু প্রসাদ রায়কে মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এদিকে বাবার অভিযোগ নিয়ে পূজা চেরি বলেন, ‘আপনারা যেই অভিযোগ কিংবা মামলার বিষয়ে কথা বলছেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনারা আমাকে টানবেন না। প্রথম কথা হচ্ছে, মামলাটির তদন্ত চলমান। বিষয়টি আমার পরিবারকেন্দ্রিক হলেও এ বিষয়ে কোনো তথ্য আমার জানা নাই। আইনগত প্রক্রিয়া চলমান। বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd