• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ন্যূনতম কর এক হাজার টাকা করার পরিকল্পনা এনবিআরের ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাপানের সরকারি কর্মীরা ‘শর্টস’ পরে অফিসে যাচ্ছেন, ঘটনা কী বিশ্বে অপুষ্টি-দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পূজা চেরির বাবার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর প্রথমবার ভোট দিচ্ছে গাজাবাসীরা জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে: জামায়াত আমির গাছ লাগানো নিয়ে যা বলেছেন নবীজি দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৫১ শিশুর মৃত্যু যেসব লক্ষণে বুঝবেন আপনার অন্ত্র সুস্থ আছে নতুন স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উলাশী জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত কুবিতে ৩০ হাজার টাকায় জব্দ বাস হস্তান্তর, জানে না প্রশাসন নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী মন্ত্রণালয়ে এসি চালাই না, ফ্যান ব্যবহার করি: মুক্তিযুদ্ধ মন্ত্রী বিগত সরকারের লুটপাট: আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের গভীর সংশয় মার্কিন ঘাতক কেড়ে নিলো লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের মামলা আরও বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন: এ্যানি বিয়েতে ‘কবুল’ ৩ বার বলতে হয়? পজিটিভ প্যারেন্টিং কী? মেনে চলবেন যেভাবে ‘ইনশাআল্লাহ’ বলায় কুরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটিই আমাদের শক্তির উৎস: ইতালির প্রধানমন্ত্রী শিক্ষিকাকে মারধরের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার হরমুজে অপ্রতিরোধ্য ইরানের স্পিডবোট বাহিনী ভোটের কালির মুছে যাওয়ার আগেই তার কথা রেখেছেন প্রধানমন্ত্রী বিচার বিভাগের সব দুর্নীতির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

নিজস্ব প্রতিবেদক / ২৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সবসময় মনে রাখতে হবে পুলিশ জনগণের সেবক, আর জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। আইজিপি থানাকে সাধারণ মানুষের জন্য আরও সহজগম্য, জনবান্ধব ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।

শনিবার (২৫ এপ্রিল) খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়ে বলেন, ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিজিটাল প্রযুক্তি, সাইবার ট্র্যাকিংসহ সকল আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে।

মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সমাজের সচেতন ও ভালো মানুষদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যাতে অপরাধ দমনে দীর্ঘমেয়াদি ইতিবাচক ফল পাওয়া যায়।

আইজিপি আরও বলেন, কোনো দুর্ঘটনা, অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক তদন্ত, সঠিক রিপোর্টিং এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।

সভায় খুলনা বিভাগের পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের কিছু সমস্যা ও চাহিদার কথা আইজিপির কাছে তুলে ধরেন। আইজিপি সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমস্যা সমাধানের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ খুলনাস্থ বিভিন্ন জেলার পুলিশ সুপারবৃন্দ।

এর আগে আইজিপি মো. আলী হোসেন ফকির শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আগমন করলে পুলিশের একটি চৌকস দল আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি জাবুটিকাবা গাছের চারা রোপণ করেন।

এদিন সকাল সাড়ে ৯ টায় লবণচরা গুলজান সিটিতে লবণচরা থানার জন্য নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন আইজিপি। পরিদর্শনকালে তিনি চলমান কাজের অগ্রগতি, গুণগত মান ও সামগ্রিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে আইজিপি থানা প্রাঙ্গণে একটি দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd