• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ছবি-সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তবে এই বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শো’তে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সাথে। আসেন আমরা একসাথে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এম প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে’ সেখানে আমি কথা বলতে পারি।

তিনি আরও বলেন, আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd