• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ প্রত্যাখ্যান চীনের: প্রতিরক্ষা মন্ত্রীর কড়া হুঁশিয়ারি

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এক বিবৃতিতে জানিয়েছেন, বেইজিং তার বাণিজ্যিক স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর এবং এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ তারা কোনোভাবেই মেনে নেবে না।

 সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার এক বিশেষ বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “আমাদের জাহাজগুলো নিয়মিত হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে। ইরানের সাথে আমাদের সুনির্দিষ্ট বাণিজ্য ও জ্বালানি চুক্তি রয়েছে। আমরা সেই চুক্তিগুলোর প্রতি শ্রদ্ধাশীল এবং তা বজায় রাখব।”

 অ্যাডমিরাল ডং জুন ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেন, “আমরা আশা করি অন্য কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে এবং আমাদের জাহাজ চলাচলের জন্য এই পথ উন্মুক্ত।”

 বিশ্লেষকদের মতে, চীনের এই অবস্থান ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। উল্লেখ্য যে, চীনের আমদানিকৃত খনিজ তেলের প্রায় ৪০ শতাংশ এবং এলএনজির ৩০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে এই পথে কোনো ধরনের মার্কিন অবরোধ চীনের জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে।অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে যে তারা ইরানি বন্দর অভিমুখে যাওয়া সমস্ত জাহাজে তল্লাশি চালাবে। তবে চীন স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের জাহাজগুলোর অবাধ চলাচল নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

 এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ইতিমধ্যে প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার সংকেত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd