• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের

বাংলা সময় ডেস্ক / ৩৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন এক কৌশলগত পদক্ষেপ নজর কাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি ঘিরে ধারণা তৈরি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এখন মালাক্কা প্রণালির দিকেও নজর বাড়াচ্ছেন।

 

 

এই চুক্তির ফলে মার্কিন সামরিক বিমানগুলো ইন্দোনেশিয়ার আকাশসীমায় আরও বিস্তৃতভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। আনুষ্ঠানিকভাবে এটি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হলেও বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মালাক্কা প্রণালিতে যুক্তরাষ্ট্রের নজরদারি ও সামরিক উপস্থিতি বাড়তে পারে।

মালাক্কা প্রণালি ভারত মহাসাগর ও পূর্ব এশিয়াকে সংযুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে এই পথের ব্যবস্থাপনা করে।

হরমুজ প্রণালি যেখানে মূলত তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে মালাক্কা প্রণালি বৈশ্বিক বাণিজ্যের বিস্তৃত লাইফলাইন হিসেবে কাজ করে। এই পথে জ্বালানি ছাড়াও তৈরি পোশাক, ইলেকট্রনিকস ও শিল্পপণ্য পরিবাহিত হয়। বিশেষ করে চীন এই রুটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা ‘মালাক্কা ডিলেমা’ হিসেবে পরিচিত।

অন্যদিকে, এই প্রণালি ঘিরে পরিবর্তিত পরিস্থিতি ভারতকেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। প্রণালির পশ্চিম প্রবেশমুখের কাছে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের জন্য একটি প্রাকৃতিক নজরদারি কেন্দ্র হিসেবে কাজ করে।

বিশেষ করে ক্যাম্পবেল বে-তে ভারতের দক্ষিণতম বিমানঘাঁটি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ পর্যবেক্ষণে সহায়তা করে। অবকাঠামো উন্নয়ন অব্যাহত থাকায় ভবিষ্যতে এই সক্ষমতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ভৌগোলিক সুবিধা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদারে ভূমিকা রাখতে পারে, বিশেষ করে এ অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলার ক্ষেত্রে।

তবে মালাক্কা প্রণালিতে যুক্তরাষ্ট্রের বিস্তৃত ভূমিকা বাস্তবায়ন সহজ হবে না। কারণ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া দীর্ঘদিন ধরে এই অঞ্চলের সার্বভৌমত্ব ও সামুদ্রিক সীমা নিয়ে সংবেদনশীল অবস্থান ধরে রেখেছে।

অন্যদিকে, সিঙ্গাপুর ছোট অংশ নিয়ন্ত্রণ করলেও উন্নত বন্দর ও বৈশ্বিক শিপিং ব্যবস্থার কারণে এই প্রণালির অর্থনৈতিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সব মিলিয়ে, বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়াতেও গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলো নিয়ন্ত্রণে রাখার বৃহত্তর কৌশল বাস্তবায়নের দিকে এগোচ্ছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd