• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান

বাংলা সময় ডেস্ক / ২১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে ইরানের প্রাথমিকভাবে প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তেহরান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির।

 

মোহাজেরানি জানান, ক্ষয়ক্ষতির এই পরিমাণটি একটি প্রাথমিক মূল্যায়ন এবং এটি আরো বাড়তে পারে। তিনি বলেন, “ক্ষয়ক্ষতি সাধারণত কয়েকটি স্তরে মূল্যায়ন করা হয়, তাই এই হিসাবটি চূড়ান্ত নয়।”

তিনি আরো জানান, বর্তমানে কূটনৈতিক চ্যানেলে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে ইরান।

মোহাজেরানি বলেন, “আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে যে বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং ইসলামাবাদ আলোচনায় যা আলোচিত হয়েছে, তার মধ্যে একটি হলো যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়টি।”

এর আগে গত শুক্রবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর-হোসেন কলিভান্দ জানান, ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের ফলে অন্তত ১ লাখ ২৫ হাজার বেসামরিক স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ আবাসিক বাড়িঘর ও ২৩ হাজার ৫০০টি বাণিজ্যিক কেন্দ্র রয়েছে।

ইরানের লিগ্যাল মেডিকেল অর্গানাইজেশনের তথ্যমতে, এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩ হাজার ৭৫৩ জন শহীদ হয়েছেন।

গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে ইরানের ১০-দফা প্রস্তাব মেনে নিলেও ১২ এপ্রিলের আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। ইরানের অভিযোগ, ২০ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও মার্কিন পক্ষের ‘অতিরিক্ত দাবির’ কারণে কোনো চূড়ান্ত চুক্তি সম্ভব হয়নি। তবে বর্তমানে উভয় পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd