টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বিকালে শহরের সন্তোষে অবস্থিত ভাসানীর মাজারে পৌঁছে তার আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।
দোয়া শেষে ভাসানীর ব্যবহৃত বিভিন্ন স্মৃতি চিহ্ন ঘুরে দেখেন। পরে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বৈশাখী উৎসবে যোগদান করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।