বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল নতুন করে আলোচনায়। মুম্বাইয়ের অভিজাত এলাকা ওরলিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। একটি সূত্রে জানা গেছে, মা শমিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষালকে সঙ্গে নিয়েই প্রায় ২৯ দশমিক ৭০ কোটি রুপিতে এই ফ্ল্যাটটি কিনেছেন শ্রেয়া।
‘আইজিআর’র সম্পত্তি রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, ফ্ল্যাটটি ওরলির ‘গোদরেজ ট্রিলজি’ আবাসনে অবস্থিত। ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২,৪৩০.০৬ বর্গফুট এবং মোট আয়তন ২,৭৫০.২৮ বর্গফুট। এর সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা।
শিক্ষিত পরিবারে বেড়ে ওঠা এই শিল্পী একাধিক ভাষায় গান গেয়ে এরই মধ্যেই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।