• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

কক্সবাজারে ১ ডলারের বিয়ার ১৪’শ টাকা,কেন আসবে বিদেশি পর্যটক

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বিদেশে ১ ডলারে পাওয়া বিয়ার কক্সবাজারে এসে যদি ১২ ডলার বা প্রায় ১ হাজার ৪০০ টাকায় কিনতে হয়, তাহলে বিদেশি পর্যটক কেন বাংলাদেশে আসবেন—এমন প্রশ্ন তুলে কক্সবাজারের পর্যটন ব্যয়, সেবা ও বিনোদন কাঠামো নতুন করে ভাবার তাগিদ দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এম নাসের রহমান। তিনি বলেন, “পর্যটকরা কেন বেশি দাম দিয়ে খাবেন, আর কেনইবা বাংলাদেশে আসবেন—এসব নিয়ে এখনই ভাবতে হবে, কাজ করতে হবে।”

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেলার আয়োজন করেছে বাংলাদেশ মনিটর।

কক্সবাজারের পর্যটন নিয়ে এমপি নাসের রহমান বলেন, বর্তমানে বিদেশ থেকে আসা অনেক পর্যটক ব্যাকপ্যাকার শ্রেণির। তারা খরচের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। কিন্তু কক্সবাজারে খাবার, পানীয় ও বিনোদনের খরচ অস্বাভাবিক বেশি হলে তারা বাংলাদেশকে গন্তব্য হিসেবে বেছে নিতে নিরুৎসাহিত হন।

তার ভাষায়, “যদি একজন পর্যটক নিজ দেশে ১ ডলারে বিয়ার পান, কিন্তু কক্সবাজারে এসে সেটি ১২ ডলারে কিনতে বাধ্য হন, তাহলে তিনি কেন বাংলাদেশে আসবেন—এটি আমাদের বুঝতে হবে।”

তিনি বলেন, পর্যটকবান্ধব মূল্যনীতি, আন্তর্জাতিক মানের বিনোদন এবং সেবার ভারসাম্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

একই অনুষ্ঠানে তিনি শমশেরনগর বিমানবন্দর দ্রুত চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, ওই অঞ্চলে পর্যটক ও যাত্রীর চাহিদা উল্লেখযোগ্য। এ বিষয়ে তিনি ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের অবগত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ইউএস-বাংলা ও অন্যান্য এয়ারলাইন্স প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, শমশেরনগর রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এখন থেকেই কাজ শুরু করা দরকার। খুব শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান তিনি।

এ ছাড়া শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও আশপাশের পর্যটন এলাকায় যাতায়াত সহজ করতে ট্রেনে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি সংযোজনের ব্যবস্থা করা হবে বলে জানান এই সংসদ সদস্য।

আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জেট ফুয়েলের দাম কমানোর বিষয়েও আশ্বস্ত করেন তিনি। বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd