• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

আরাকান আর্মির অনিশ্চয়তা, টেকনাফ স্থলবন্দর চালুর উদ্যোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর টেকনাফ স্থলবন্দর ও সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনো আরাকান আর্মির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যা সীমান্ত পরিস্থিতিকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে।
বিশ্লেষক ও অভিজ্ঞ মহলের মতে, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হলে তা শুধু মিয়ানমার সরকারের জন্য নয়, বরং আরাকান আর্মির জন্যও অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারত। কিন্তু সংগঠনটির সাম্প্রতিক অবস্থান ও বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সচেতন মহলের মতে গত দুই বছর ধরে আরাকান আর্মীর কারণে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অস্থিতিশীল হয়ে আছে।
মিয়ানমার সরকারী বাহিনীর সাথে আরাকান আর্মীর যুদ্ধের সময় সীমান্তের এপারে গুলা এসে পড়ায় বাংলাদেশী নাগরিক হতাহত হয়েছে। তাদের চাঁদাবাজীর কারণে সীমান্ত বাণিজ্য মুখথুবড়ে পড়েছে। এখনো বাণিজ্য চালু হলে তাদের সন্ত্রাসী কার্যক্রম বাধা হবেনা বা তারা কোন বাধা দেবেনা এমন কোন নিশ্চয়তা এখনো পাওয়া য়ায়নি।
বরং সম্প্রতি নিজেদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আরাকান আর্মির প্রধান কমান্ডার মেজর জেনারেল টুয়ান ম্রাত নাইং ঘোষণা দিয়েছেন, ২০২৭ সালের মধ্যে তারা ‘চূড়ান্ত বিজয়’ অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে মিত্র সংগঠনগুলোর সঙ্গে যৌথ লড়াই চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন। এতে সীমান্তে আরো সংঘাত বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের শেষ দিক থেকে শুরু হওয়া অভিযানে আরাকান আর্মি ইতোমধ্যে রাখাইন রাজ্যের ১৪টি টাউনশিপ এবং চিন রাজ্যের পালেটওয়া অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে রাখাইনে সামরিক জান্তার নিয়ন্ত্রণে রয়েছে মাত্র তিনটি গুরুত্বপূর্ণ এলাকা—সিত্তে, কিয়াউকফিউ ও মানাউং। নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তারা প্রশাসনিক কাঠামো গড়ে তুলে আদালত, শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু করেছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, আরাকান আর্মির এই শক্ত অবস্থান একদিকে যেমন মিয়ানমার সরকারের জন্য বার্তা, তেমনি বাংলাদেশের জন্যও একটি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এমন প্রেক্ষাপটে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ ও বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে দুই দিনের সফরে বর্তমানে কক্সবাজারের টেকনাফে অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি গতকাল সন্ধ্যার পর টেকনাফে পৌঁছে বিজিবি রেস্টহাউজে অবস্থান নেন এবং সেখানে রাতযাপন করেন।
সূত্র জানায়, সফরকালে তিনি সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি টেকনাফ স্থলবন্দরে বাণিজ্য চালুর বিষয়টিও তাঁর সফরসূচির গুরুত্বপূর্ণ অংশ।
এপ্রসংগে স্থলবন্দর কর্তৃপক্ষের শ্রমবিষয়ক কর্মকর্তা আবু সালেহ জানান, এবিষয়ে একটি আশার আলো আমরা দেখছি। তবে তেমন কিছু এখনো হয়নি।
আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। পরে টেকনাফের এজাহার বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং স্থানীয় কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করেন।
এদিকে টেকনাফে গুম, খুন, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর এই সফরের মাধ্যমে কার্যকর সিদ্ধান্তের প্রত্যাশা করছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রীর সফরকে কেন্দ্র করে টেকনাফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সফরকালে মন্ত্রীর সঙ্গে রয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক নুরুল বশর চৌধুরী।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকা হিসেবে টেকনাফে নিরাপত্তা জোরদার ও মাদকবিরোধী কার্যক্রমে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd