• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই বিনিয়োগের চাপ, কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হলো ২ জুলাই থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা টানা একমাস ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে অর্থমন্ত্রী যে বার্তা দিলেন গাজায় ৩৮ হাজারের বেশি নারী-কিশোরী প্রাণ হারিয়েছে , উদ্বেগ জাতিসংঘের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে রবিবার এলজিইডি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, ব্যাপক চাঞ্চল্য এনসিপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন রুমিন ফারহানা প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরকারের বড় সাফল্য: দুই মাসে ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রীর সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী, গুঞ্জন নয় বেনাপোলের পুটখালী সীমান্তে মাদক সহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন দিগন্ত, ডিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে বিশেষ নিরাপত্তাকর্মী আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না বলে আশা করব: স্পিকার ফের বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা, হরমুজে মার্কিন চাপ অব্যাহত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেষ দিনের সাক্ষাৎকার চলছে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান :মোজতবা খামেনি ইরান যুদ্ধে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার, ৫০ দিনে ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই কথা বলেন: ইরান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি লোকসভায় ভোটে নরেন্দ্র মোদির বড় পরাজয় বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা: হুঁশিয়ারি ট্রাম্পের লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা: ফরাসি সেনা নিহত ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু এক রাতেই ৫ হাজার লিটার ডিজেল উধাও,তদন্তের নির্দেশ এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান

ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানাল হোয়াইট হাউস

বাংলা সময় ডেস্ক / ৪১ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৭৯ বছর বয়সি এই নেতাকে ম্যারিল্যান্ডের ‘ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।  তবে এই গুঞ্জন যে নিছকই গুজব তা স্পষ্ট করেছে হোয়াইট হাউস।

শনিবার (৪ এপ্রিল) সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে কেবল ‘এক্সিকিউটিভ টাইম’ (ব্যক্তিগত সময়) বরাদ্দ রাখা হয়। এরপর দ্রুতই হোয়াইট হাউস থেকে ‘লিড’ ঘোষণা করা হয়, যার অর্থ সেদিন প্রেসিডেন্ট আর জনসম্মুখে আসবেন না। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং জনৈক ধারাভাষ্যকার এড ক্রাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে।

গুঞ্জন ওঠে, ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

 

এই জল্পনা ছড়িয়ে পড়ার পরপরই হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স টিম এক্সে পোস্ট করে জানায়, ‘উন্মাদ লিবারেলরা যখন দেখে প্রেসিডেন্ট ১২ ঘণ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না, তখনই তারা এমন সব পাগলামিপূর্ণ ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে। ভয় পাবেন না! প্রেসিডেন্ট ট্রাম্প আক্ষরিক অর্থেই এক মুহূর্তের জন্য কাজ থামান না।’

হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং এক বিবৃতিতে জানান, ট্রাম্প ইস্টার ছুটির পুরোটা সময় ওভাল অফিসে বিরতিহীনভাবে কাজ করছেন। এছাড়া ওয়েস্ট উইংয়ের সামনে মেরিন সেন্ট্রির উপস্থিতি নিশ্চিত করে যে, প্রেসিডেন্ট ভবনের ভেতরেই আছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন।

সত্যতা যাচাই 

বিভিন্ন ফ্যাক্ট-চেকার এবং সংবাদমাধ্যম হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখতে পায়নি। ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তির দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

তবে ৭৯ বছর বয়সি ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জনমনে সবসময়ই বাড়তি কৌতূহল থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd