• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

কুবি প্রতিনিধি / ৫১ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

কুবি প্রতিনিধি :
কুমিল্লা শহরে কিশোর গ্যাংয়ের সদস্য কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( কুবি) শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইসফাত ভুঁইয়া, ইরফান চৌধুরী সাদিক ও কাজী অনিত।
বুধবার ( ০৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হোসাইন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সায়েদ হাসান কুমিল্লা শহরের ধর্মসাগর পাড় এলাকা দিয়ে হাঁটার সময় শপিং ব্যাগের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা বাগ্‌বিতণ্ডা শুরু করে। একপর্যায়ে তারা উক্ত শিক্ষার্থীদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয় এবং গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলো। এমন সময় ফৌজদারি এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস দেখা যায়। তখন বাস থেকে শিক্ষার্থীরা নেমে তাদেরকে উদ্ধার করতে গেলে আবারও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে শিক্ষার্থীদের উপর। এতে আহত হন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান শিপন।
পরবর্তীতে কিশোর গ্যাংয়ের তিন জন সদস্যকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে প্রক্টর অফিসে নিয়ে আসে শিক্ষার্থীরা। সেখান থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. হোসাইন বলেন, ‘ আমি ছোট বোনের জন্য শপিং করে ফিরছিলাম তখন আমার শপিং ব্যাগ নাকি কার গায়ে লাগছে। এটা নিয়া একজন ছেলে আমার পেছনে পেছনে এসে আমাকে মারছে। এরপর আমাকে এবং আমার বন্ধুকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো তখন বিশ্ববিদ্যালয়ের বাস দেখে আমার বন্ধু গাড়ি থেকে নেমে গিয়ে বাস থেকে শিক্ষার্থীদের ডেকে নিয়ে আসে। তারা আসার পরেও ছিনতাইকারীরা পাঁচ-ছয়জন চলে আসে এবং তাদের হাতে দা এবং ছুড়ি ছিল। আমরা সংখ্যায় বেশি থাকাতে বড় কোনো দূর্ঘটনা ঘটেনি।’
আতিকুর রহমান শিপন বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইকে মারার কারণে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর আমি তাদের বাধা দিতে গেলে, একজন ছেলে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এতে আমার হাত কেটে যায়। তারপর আমরা তাদের তিনজনকে ক্যাম্পাসে নিয়ে আসি।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের উপর কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করেছে। শিক্ষার্থীরা তাদেরকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে পুলিশে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলা করবে।’
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন তারা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd