• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যশোরে বিপুল মহুরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস  যবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. ইয়ারুল কবীর পাকিস্তানের সেনাপ্রধান ইরানে টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি হবু বাবাদের মধ্যে আদর্শ রণবীর, যে কারণ বললেন দীপিকা পাড়ুকোন করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল বিশ্বরেকর্ড গড়ল কানাডার বিশ্ববিদ্যালয় হরমুজের পর আরেক প্রণালিতে নজর ট্রাম্পের টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ মন্ত্রী ইসরাইলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল গরমে পা সুস্থ ও সতেজ রাখার ৫ উপায় দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি সেবন করলে নারীর স্বাস্থ্যে যে প্রভাব পড়ে রাম চরণ-জাহ্নবীর সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আজ স্কুলছাত্রী অদিতি হত্যা মামলার রায় মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে কতগুলো জাহাজ চলাচল করেছে মার্কিন-ইসরায়েলি হামলায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: ইরান ইরান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’: ট্রাম্প গুড়ের গজা তৈরির রেসিপি জেনে নিন জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত

বাংলা সময় ডেস্ক / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা–তথ্যভিত্তিক (ইন্টেলিজেন্স ড্রিভেন) একাধিক বড় ধরনের অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ৩৪ জন ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। খবর জিও নিউজের

মূলত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একের পর এক হামলা চালিয়ে আসছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সহ এ ধরনের আরও বেশ কিছু সশস্ত্রগোষ্ঠী। এসব গোষ্ঠীকে ভারত সহায়তা ও সমর্থন দিয়ে থাকে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান। এজন্য তারা এসব গোষ্ঠীকে ভারতীয় প্রক্সি বাহিনী, ফিতনা আল-খাওয়ারিজ এবং ফিতনা আল-হিন্দুস্তান নামে আখ্যায়িত করেছে।

 

 

আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীদের নির্মূল করার লক্ষ্যে তাদের অভিযান চালানো হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে। বিবৃতি অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি কেপিতে চারটি পৃথক সংঘর্ষে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ২৬ জন সন্ত্রাসী নিহত হয়। একই সময়ে বেলুচিস্তানের সামবাজা এলাকায় পরিচালিত এক অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তানের’ ৮ জন সন্ত্রাসী নিহত হয়।

আইএসপিআর আরও জানায়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা একদল ‘খারিজি’ সন্ত্রাসীর গতিবিধি নিরাপত্তা বাহিনীর নজরে আসে। এরপর নির্ভুল ও দক্ষ অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর এক সদস্যকে হত্যা করা হয়। নিহত ওই ‘সন্ত্রাসী’ একজন আফগান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আইএসপিআর জানায়, লাক্কি মারওয়াত জেলায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) চালানো হয়েছে। অভিযানের সময় সেনারা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র গোলাগুলির পর তিনজন ‘খারিজিকে’ হত্যা করা হয়। একই সময়ে বান্নু জেলার নারমি খেল এলাকায় দুটি পৃথক সংঘর্ষে নিহত হয় ১০। এছাড়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকায় পরিচালিত অভিযানে ১২ জন ‘খারিজিকে’ নির্মূল করা হয়। সর্বশেষ ঝোব জেলার সামবাজা এলাকায় পরিচালিত অভিযানে তীব্র গোলাগুলির পর নিহত হয় ‘ফিতনা আল-হিন্দুস্তানের’ আরও ৮ জন সদস্য। নিহতদের কাছ থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে পাক সেনারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
Jessore
Current weather
Humidity-
Wind direction-
Pressure-
-
-
Forecast
Rain chance-
bdit.com.bd